Tuesday, June 23, 2026

সোশ্যাল মিডিয়ায় চন্দ্রবাবুদের ছবি পোস্ট, এফআইআর দায়ের পরিচালকের বিরুদ্ধে

Date:

Share post:

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিপাকে পড়লেন চিত্র পরিচালক রামগোপাল ভার্মা (Ramgopal Verma)। বরাবরই চন্দ্রবাবু নাইডুর তীব্র সমালোচক রামগোপাল। সম্প্রতি তিনি অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার আপত্তিকর পোস্ট করেন। শুধু চন্দ্রবাবু নন, তিনি মুখ্যমন্ত্রীর পুত্র, পুত্রবধু এবং উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের বিরুদ্ধেও আপত্তিকর পোস্ট করেন বলে অভিযোগ। এরপরই অন্ধ্রপ্রদেশ পুলিশ পরিচালক রাম গোপাল ভার্মার বিরুদ্ধে এফআইআর (FIR) দায়েরের সিদ্ধান্ত নেয়। অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার মদ্দিপাদু থানায় রামগোপাল বার্মার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে (IT Act) অভিযোগ দায়ের হয়। টিডিপি (TDP) নেতা রামালিঙ্গম অভিযোগ দায়ের করেন।সোশ্যাল মিডিয়ায় তিনি যে ছবি পোস্ট করেছেন তাতে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী ও তাঁদের পরিবারের সম্মানহানি হয়েছে বলে অভিযোগ।

ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার দামোদর বলেন, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তাঁর পরিবারের সদস্যদের এবং উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের বিকৃত ছবি সোশাল মিডিয়ায় পোস্ট (social media post) করার অভিযোগে রবিবার রামগোপাল ভার্মার (Ramgopal Verma) বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে। তথ্য প্রযুক্তি আইনে আমরা তদন্ত শুরু করেছি। পরিচালক ভার্মা ওয়াইএসআর কংগ্রেসের (YSR Congress) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এজন্য তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে পাল্টা অভিযোগ‌। রামগোপাল, পাশাপাশি চন্দ্রবাবু নাইডুর তীব্র সমালোচক ভার্মা এর আগে ‘লক্ষ্মীর এনটিআর’ নামে একটি সিনেমা তৈরি করেছিলেন। সেখানে ২০০৯ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির মর্মান্তিক মৃত্যুর ঘটনা তুলে ধরা হয়।এই সিনেমায় চন্দ্রবাবু নাইডুকে দেখানো হয় ‘খলনায়কের’ ভূমিকায়।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...