Wednesday, March 25, 2026

নভেম্বরেই শুরু প্রশিক্ষণ, হলিস্টিক রিপোর্ট কার্ড চাইল স্কুল শিক্ষা দফতর

Date:

Share post:

প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের কেমন অগ্রগতি হচ্ছে সেই বিষয়ে একটি সামগ্রিক রূপরেখা তৈরি হবে। এরপর সেই রিপোর্ট কার্ড জমা দিতে হবে স্কুল শিক্ষা দফতরকে। এই পুরো কর্মকাণ্ডের পোশাকি নাম দেওয়া হয়েছে হলিস্টিক রিপোর্ট কার্ড। ইতিমধ্যেই এই মর্মে প্রতিটি জেলার ডিআইদের চিঠি দিয়েছে স্কুল শিক্ষা দফতর।

নভেম্বর মাস থেকেই শুরু হবে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের ডিআইদের নিয়ে ওরিয়েন্টেশন। অনলাইনে হবে প্রশিক্ষণ। ২১ ও ২২ নভেম্ভর বেলা ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত দুই পর্যায়ে ভাগ করে এই ওরিয়েন্টেশন করা হবে। প্রথম পর্যায়ে উপস্থিত থাকবেন ১৫টি জেলা এবং দ্বিতীয় দিন ১০টি জেলার ডিআইরা। মূলত পড়ুয়াদের ব্যক্তিত্ব এবং লাইফ স্কিল বিকাশের সার্বিক রিপোর্ট কার্ড তৈরি করতে হবে জেলা স্কুল পরিদর্শকদের। প্রথমদিকে বলা হয়েছিল প্রত্যেক শ্রেণি পিছু এই সমীক্ষা করতে হবে কিন্তু বর্তমানে বলা হয়েছে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের সার্বিক রূপরেখা তৈরি করতে হবে। মূলত তিনটি বিষয়ের ওপর মূল্যায়ন হবে। এর মধ্যে রয়েছে, জ্ঞান অর্জন সম্পর্কিত তথ্য, সংশ্লিষ্ট পড়ুয়া ব্যক্তিগত ও সামাজিক বৈশিষ্ট্য, এ ছাড়াও থাকবে পড়ুয়ার নাম, ঠিকানা, আধার নম্বর, রক্তের গ্রুপ-সহ নানা তথ্য।

আরও পড়ুন- ডিএলএড কলেজের পরিকাঠামো খতিয়ে দেখতে বিশেষ দল গঠন প্রাথমিক শিক্ষা পর্ষদের

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...