Thursday, May 21, 2026

ট্যাবের টাকা তছরূপ: রাজ্য পুলিশের ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর মুখে

Date:

Share post:

বিভিন্ন প্রকল্পের টাকা নিয়ে বিভিন্ন রাজ্যে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। কিন্তু বাংলায় ট্যাবের (tab) টাকা তছরূপের যে তদন্ত রাজ্য পুলিশ করেছে তাতে পুলিশের প্রতি আস্থা প্রকাশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। নিউজ এইট্টিন বাংলার সাক্ষাৎকারে রাজ্য পুলিশের সক্রিয়তার প্রশংসা মুখ্যমন্ত্রীর মুখে।

রাজ্যের পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প তরুণের স্বপ্ন। অথচ সেই স্বপ্নের টাকা কিছু অসাধু ব্যক্তির কারণে পড়ুয়াদের হাতে না পৌঁছে চলে গিয়েছে দুষ্কৃতী বা ভিন রাজ্যের অ্যাকাউন্টে (account)। তবে তা নিয়ে যে পদক্ষেপ রাজ্য পুলিশ নিয়েছে তার প্রশংসা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য ট্যাবের (tab) ক্ষেত্রে প্রচুর টাকা দিয়েছি। প্রায় ৫২ লক্ষের বেশি ট্যাব দিয়েছি। তার মধ্যে ১৯০০ চুরির অভিযোগ এসেছে। এর মধ্যে ১৭০১ কেস খুঁজে বের করেছি।

এই ইস্যুতে ব্যাঙ্কের (bank) দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, ব্যাঙ্কের মাধ্যমে টাকা যায়। ব্যাঙ্কেরও কি দায়িত্ব নয় এটা ট্র্যাক (track) করা। ব্যাঙ্কেরও দায়িত্ব বর্তায় টাকা সঠিকভাবে পড়ুয়াদের অ্যাকাউন্টে যাচ্ছে কিনা সে বিষয়ে দেখা। তারা কেন তাদের কাজ সঠিকভাবে করছে না?

তবে রাজ্য পুলিশ যে একাই পারদর্শী তা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ইতিমধ্যেই এই কাণ্ডে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এটা অনেক রাজ্যে হয়েছে, কেউ ধরতে পারেনি। আমাদের পুলিশ অনেক সক্রিয় বলে ধরতে পেরেছে। ঝাড়খন্ড, বিহারে একটা গ্যাং আছে যারা সব জায়গাতেই এটা করে বেড়ায়।

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...