Saturday, March 14, 2026

বর্ণবৈষম্য ঘোচাতে ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ আর নয়, এখন শুধুই ‘লাভলি’

Date:

Share post:

সম্প্রতি আমেরিকায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকেই বর্ণবৈষম্য নিয়ে উত্তাল গোটা বিশ্ব। এবার বর্ণবৈষম্য ঘোচাতে বদলে যাচ্ছে বহু বছরের প্রোডাক্ট ‘ফেয়ার অ্যান্ড লাভলি’র পরিচয়ও।

‘ফেয়ার অ্যান্ড লাভলি’র বিজ্ঞাপন যে সমস্ত শব্দের ওপর হতো তা হলো ‘ফেয়ারনেস’, ‘হোয়াইটনিং’ এবং ‘লাইটনিং’ এর মতো শব্দ। যা নিয়ে চলছে এক বিতর্ক। এই বিতর্কের কারণেই ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ থেকে ‘ফেয়ার’ শব্দটিই বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল হিন্দুস্তান ইউনিলিভার।

হিন্দুস্তান ইউনিলিভারের তরফ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, ব্র্যান্ডের নাম থেকে ‘ফেয়ার’ শব্দটি সরিয়ে দেওয়া হচ্ছে। শীঘ্রই ক্রিমের নতুন নাম জানানো হবে। একইসঙ্গে বিজ্ঞাপনের ভাষাতেও আনা হবে বদল। ত্বকের যত্ন নেওয়ার কথা তুলে ধরা হবে। এককথায় গায়ের রং দিয়ে আর সৌন্দর্যের বিচার করা হবে না।

এই ক্রিমের ব্যবহারে কীভাবে ত্বক ফর্সা হয়ে যায় তা, ‘ফেয়ারনেস স্কেল’ দিয়ে মেপেও দেখানো হত। হিন্দুস্তান ইউনিলিভার সাফ জানিয়ে দিয়েছে, প্রোডাক্টটির প্যাকেজিং থেকেও এই বিষয়গুলি সরিয়ে দেওয়া হবে। এমন কোনও প্রচার আর ব্যবহার করা হবে না।

বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার-এর প্রেসিডেন্ট সানি জৈন বলেন, “আমরা সৌন্দর্যের সংজ্ঞাকে অন্যভাবে ব্যক্ত করতে চাই। ‘ফেয়ার’, ‘লাইট’-এই শব্দগুলো বড্ড একপেশে। এ দিয়ে সঠিকভাবে সৌন্দর্যের ব্যাখ্যা হয় না। তাই এই প্রোডাক্ট শুধুমাত্র ত্বকে যত্নের কথা বলবে।”

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...