Friday, June 26, 2026

ফুসফুসে আটকে দাঁত! প্রৌঢ়ের প্রাণ বাঁচিয়ে নয়া রেকর্ড এনআরএসের

Date:

Share post:

দাঁত থাকতে দাঁতের মর্ম অনেকেই বোঝেন না কিন্তু সেটাও যে প্রাণঘাতী হতে পারে কস্মিনকালেও ভাবেননি তিনি।একটি দাঁত আটকেছিল পাঁচ বছর আগে। আরেকটি দাঁত আটকায় এক বছর আগে। শুরু হয় প্রবল শ্বাসকষ্ট। দক্ষিণ ভারতের সর্বত্র ঘুরেও পাননি স্বস্তি। অবশেষে পথ দেখাল এনআরএস মেডিক্যাল কলেজ।

সারা দক্ষিণ ভারত যা ধরতে পারল না, সেই অসাধ্য সাধন করে দেখাল কলকাতার এই সরকারি হাসপাতাল।

এনআরএস সূত্রে জানা গিয়েছে, তীব্র শ্বাস কষ্ট নিয়ে হাসপাতালে আসেন বীরভূমের নানুরের বছর পঞ্চাশের বাসিন্দা। ২০১৯ সালে তাঁর একটি দাঁত ভেঙে ঢুকে যায় ফুসফুসে। পরে গত বছর আরেকটি দাঁত ভেঙে ঢুকে যায় ফুসফুসেই। দু’টি দাঁতই আটকে থাকায় শ্বাসকষ্ট শুরু হয় । এন্ডোসকপি করে দেখা যায় ডান ও বাঁ দিকের ব্রঙ্কাসে আটকে দু’টি দাঁত। যার জন্য প্রবল কাশির সঙ্গে হচ্ছিল শ্বাসকষ্ট। এনআরএসে ওই প্রৌঢ়কে নিয়ে যাওয়া হয় শনিবার। সেখানে পরীক্ষা করে দেখা যায় গোটা বিষয়টি। ব্রঙ্কোস্কপি করে বের করা হয় দু’টি দাঁত।
দন্ত বিভাগের চিকিৎসক জয়দীপ দেব জানিয়েছেন, দাঁত দু’টির জন্য ফুসফুস বন্ধ হলে মারা যাবেন, এমন অবস্থা হয়। তারপর অজ্ঞান করে ব্রঙ্কোস্কপি করা হয়।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...