Saturday, April 11, 2026

‘আইপিএল-এ শামি দাম’ মেগা নিলামের আগেই মঞ্জরেকরকে পালটা দিলেন ভারতীয় পেসার

Date:

Share post:

সামনেই আইপিএল-এর মেগা নিলাম। ২৪ এবং ২৫ নভেম্বর জেড্ডায় বসতে চলেছে ২০২৫ আইপিএল-এর মেগা নিলামের আসর। তার আগে সরগোল পরে গেল ক্রিকেট দুনিয়ায়। এই নিলামের আগে ভারতীয় তারকা পেসারকে নিয়ে এক ভবিষ্যদ্বাণী করেছিলেন সঞ্জয় মঞ্জরেকর। যার এবার পালটা দিলেন শামি।

কিছু দিন আগেই মহম্মদ শামির সমালোচনা করে সঞ্জয় মঞ্জরেকর জানিয়েছিলেন, শামির চোটের ইতিহাসের কথা মাথায় রেখে আইপিএলের নিলামে তাঁর দাম কমে যেতে পারে। বেশি দাম পাবেন না শামি। এদিন সোশ্যাল মিডিয়ায় তারই পালটা শামি। এদিন সোশ্যাল মিডিয়ায় শামি মঞ্জরেকরের মন্তব্যটি উল্লেখ করে লেছেন, “বাবা কি জয় হো। কিছুটা জ্ঞান নিজের ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখুন সঞ্জয়জি। কাজে আসবে।” এখানেই না থেমে শামির আরও কটাক্ষ, “কারও যদি ভবিষ্যত নিয়ে কিছু জানার থাকে তাহলে স্যরের সঙ্গে দেখা করুন।“

আরও পড়ুন- আগামিকাল থেকে শুরু বর্ডার-গাভাস্কর ট্রফি, তার আগে টিম ইন্ডিয়াকে বিশেষ পরামর্শ দ্রাবিড়ের

চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটের হাত ধরে ২২ গজে কামব্যাক করেছেন বাংলার পেসার। আর ফিরেই চেনা ছন্দে ধরা দিয়েছেন তিনি। রঞ্জিট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বল হাতে নিয়েছেন ৭ উইকেট। ব্যাট হাতেও দাপট দেখিয়েছেন তিনি। এরপর শামিকে অস্ট্রেলিয়া সিরিজে ফেরানোর ডাক দেওয়া হয়।


Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলার পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...