Saturday, April 4, 2026

অধিনায়কের সঙ্গে ঝামেলা মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের বোলার

Date:

Share post:

অধিনায়কের সঙ্গে ঝামেলা মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের বোলার। চলছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় একদিনের ম্যাচ। সেই ম্যাচে ঘটল এমন ঘটনা।

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচটি খেলছিল ওয়েস্ট ইন্ডিজ। বার্বাডোজের ওভালে চলছিল সেই ম্যাচ। টসে জিতে প্রথমে বোলিং করে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের ব্যাটিংয়ের মাত্র চার ওভারেই ঘটে সেই ঘটনা। ৪ ওভারে ইংল্যান্ড ১ উইকেট হারিয়ে করেছে ১০ রান। বল করতে আসেন জোসেফ, সামনে জর্ডান কক্স। ওভারের শুরুতেই দেখা যায়, জোসেফের সঙ্গে অধিনায়ক হোপকে দীর্ঘ কথাবার্তা বলতে। মূলত ফিল্ডিং সাজানো নিয়ে আলোচনা করেন তাঁরা। জোসেফের বলে কক্স একটি চার মারতেই রেগে যান তিনি। যদিও কক্সকে আউটও করেন জোসেফ। তবে ওভার শেষ হতেই মাঠ ছেড়ে ডাগ আউটে চলে যান জোসেফ। অধিনায়ক হোপের সঙ্গে কোনো আলোচনা না করেই মাঠ ছাড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজ কোচিং স্টাফেরা তাঁকে বোঝানোর চেষ্টা করলেও ১ ওভার তিনি মাঠে নামেননি তিনি। ফলে একটি ওভার ১০ জনে খেলতে বাধ্য হয় ওয়েস্ট ইন্ডিজ। যদিও তার পরের ওভারে আবার মাঠে ফিরে আসেন জোসেফ, কিন্তু তাঁর চোখে মুখে রাগ স্পষ্ট দেখা যায়। তবে জোসেফের আচরণের জন্য সমালোচিত হতে হয়েছে তাঁকে।

এই ধারাভাষ্যকার মার্ক বাউচার বলেন, “মাঝেমাঝে মাঠে থাকাকালীন অধিনায়ক বা খেলোয়াড় হিসাবে আপনার রাগ হতেই পারে। তবে এ সব কাজ বন্ধ দরজার পিছনে করা উচিত। অধিনায়ক যদি নির্দিষ্ট ফিল্ড সাজিয়ে তোমাকে বল করতে বলে, সেটাই করতে হবে।

আরও পড়ুন- বিরাটের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন অজি ক্রিকেটার, বললেন, ‘এই কোহলিকে চিনি না আমি’

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...