Saturday, June 27, 2026

সম্ভলে গুলি চালালো কে, চক্রান্তকারী যোগীর বিরুদ্ধে স্পিকারের দ্বারস্থ অখিলেশ

Date:

Share post:

উত্তরপ্রদেশের সম্ভলে (Sambhal) মজসিদের সার্ভে নিয়ে হিংসার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল চার। স্থানীয় বাসিন্দারা পুলিশের গুলিতে চার মৃত্যুর দাবি করলেও সেই গুলি পুলিশের বন্দুকের নয় বলেই দাবি যোগী রাজ্যের পুলিশের। তবে আততায়ী কে তা নিয়ে এখনও কোনও উত্তর নেই যোগীর পুলিশের। অন্যদিকে নির্বাচনের কারচুপি থেকে নজর ঘোরাতে সম্ভলে পরিকল্পিত হিংসা ছড়িয়েছে যোগী সরকার, দাবি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের (Akhilesh Yadav)। লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla) দ্বারস্থ হয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান সোমবার সপা সাংসদরা।

রবিবার উত্তরপ্রদেশের (Uttarpradesh) সম্ভলে ষোড়শ শতকের শাহি জামা মসজিদের সার্ভে করতে গেলে স্থানীয়রা বিক্ষোভ শুরু করে। পাথর ছোঁড়া হয়। পাল্টা পুলিশকে গুলি চালাতে দেখারও অভিযোগ তোলেন স্থানীয়রা। গুলিতে এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে এলাকায় ব়্যাফ নামিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে। বন্ধ রয়েছে ইন্টারনেট ও স্থানীয় স্কুল।

তবে গোটা ঘটনাই উপনির্বাচনের (by election) ফলাফলে বিজেপির কারচুপি ঢাকতে সাজানো হয়েছে বলে দাবি সমাজবাদী পার্টির (Samajwadi Party) প্রধান অখিলেশ যাদবের। তাঁর দাবি চক্রান্ত করে এলাকায় সশস্ত্র দুষ্কৃতীদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে। দলের সাংসদদের নিয়ে সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার (Speaker Om Birla) সঙ্গে দেখা করেন তিনি। দাবি করেন গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...