Thursday, May 14, 2026

‘বিরাট জানে ওর কি করতে হবে’, কিছু শেখানোর নেই’, অজিদের বিরুদ্ধে নামার আগে বললেন বুমরাহ

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু বর্ডার-গাভাস্কর ট্রফি। পারথে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। তবে এই সিরিজে নামার আগে আলোচনায় বিরাট কোহলির পারফরম্যান্স। দীর্ঘদিন ধরে শতরানে দেখা নেই কোহলির ব্যাটে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে রান করে ছিলেন তিনি। যদিও অজিদের বিরুদ্ধে নামার আগে বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে ভাবছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক যশপ্রীত বুমরাহ। ম্যাচের আগের দিন বললেন, ” কোহলির মতো ক্রিকেটারকে নতুন করে কিছু শেখানোর দরকার নেই।

প্রথম টেস্টে রোহিত শর্মা না থাকায় দলকে নেতৃত্ব দেবেন বুমরাহ। এদিন বুমরাহ সাংবাদিক সম্মেলনে কোহলির প্রসঙ্গে বলেন, “ ব্যাটার কোহলিকে নিয়ে আমার কিছুই বলার নেই। ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় ও। কোহলিকে বিশেষ কোনও পরামর্শ দেওয়ার দরকার নেই আমার। ও এমনিতেই পুরোদস্তুর পেশাদার। ও আমার কাছে একজন নেতা। ওর অধীনেই আমি প্রথম টেস্ট খেলেছি। ও জানে কী করছে। এখানে-সেখানে একটা-দুটো সিরিজ খারাপ যেতেই পারে। তবে এই মুহূর্তে ওর যা আত্মবিশ্বাস তাতে প্রস্তুতি নিয়ে কোনও সন্দেহই নেই। দলের হয়ে অবদান রাখতে মরিয়া ও সবসময়। সেগুলো আমরা বুঝতেও পারছি। কিছু বলে ওর মনোযোগে ব্যাঘাত ঘটাতে চাইছি না।“

অস্ট্রেলিয়া পৌঁছে ব্যাট হাতে অনুশীলন অনেক আগেই শুরু করে দিয়েছিল বিরাট। এই নিয়ে বুমরাহ বলেন, “ বিরাটের প্রস্তুতি নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তিনি সিরিজে ছাপ ফেলতে মুখিয়ে আছেন। যা, দলে ইতিবাচক প্রভাব ফেলবে। “

আরও পড়ুন- ভারতের বিরুদ্ধে নামার আগে কী বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ?


Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...