Saturday, April 4, 2026

বর্ডার-গাভাস্কর ট্রফির তৃতীয় টেস্টে কে করবেন টিম ইন্ডিয়ার হয়ে ওপেন ? অনুশীলনে মিলল উত্তর

Date:

Share post:

শনিবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। এই মুহুর্তে সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। পারথ টেস্টে দাপুটে জয় পেলেও, অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি টিম ইন্ডিয়া। আর এই হারের পরই তৃতীয় টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। আর এরপরই সমর্থকদের মনে প্রশ্ন উঠেছে কে করবে তৃতীয় টেস্টে ভারতীয় দলে ওপেন ? আর এদিন অনুশীলনে মিলল তার উত্তর।

প্রথম টেস্টে রোহিত শর্মা না খেলাতে ওপেন করেছিলেন যশস্বী জসওয়াল এবং কে এল রাহুল। পারথ টেস্টে ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন তাঁরা। যার ফলে অ্যাডিলেডে রোহিত ফিরলেও ওপেনে হয়নি কোন পরিবর্তন। ওপেন করেন রাহুল-যশস্বী। মিডল-অর্ডারে নামেন রোহিত। তবে কেউ সাফল্য পাননি। এবার প্রশ্ন উঠছে তবে তৃতীয় টেস্টে কে করবেন ওপেন। এদিনের ভারতের অনুশীলন দেখলে মনে হয় রোহিত মিডল অর্ডারেই খেলবেন। কারণ নেটে সকলের আগে ব্যাট করতে ঢোকেন যশস্বী এবং রাহুল। তাঁদের পর নেটে ঢোকেন শুভমন গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থেরা। আর রোহিত পরের দিকে ব্যাট করায় রাহুল এবং যশস্বীর ওপেন করার সম্ভাবনা আরও জোরাল হচ্ছে। তবে এদিন অনুশীলনেও চেনা ফর্মে ছিলেন না ভারত অধিনায়ক। পেসার হোক বা স্পিনার, সকলেই রোহিতকে সমস্যায় ফেলছেন।

এদিকে ভারতের ওপেনিং নিয়ে মুখ খোলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। তিনি চান রোহিত ওপেনার হিসাবেই খেলুন। এই নিয়ে গাভাস্কর বলেন, “ রোহিতের উচিত ওর নিজের জায়গায় ফিরে যাওয়া। আমাদের খেয়াল রাখতে হবে কেন রাহুল ওপেন করেছিল। কারণ, পারথে রোহিত ছিল না। ওখানে দ্বিতীয় ইনিংসে যশস্বী জসওয়ালের সঙ্গে ২০০ রানের জুটি গড়ায় অ্যাডিলেডেও রাহুল ওপেন করেছিল। কিন্তু অ্যাডিলেডে ও রান পায়নি। তাই আমার মনে হয় পরের টেস্টে রোহিতের ওপেন করা উচিত। রাহুল মিডল অর্ডারে ফিরে যাক। যদি শুরুতে রোহিত দ্রুত কিছু রান পেয়ে যায় তাহলে বড় রান করার ক্ষমতা ওর আছে। তারজন্য ওকে নতুন বল খেলতে হবে।“

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...