Saturday, June 27, 2026

কেন লখনউ ছাড়ছেন রাহুল? সামনে এল আসল কারণ

Date:

Share post:

সামনেই আইপিএল ২০২৫-এর মেগা নিলাম। এই নিলামে উঠতে চলেছেন কে এল রাহুল, শ্রেয়স আইয়র, ঋষভ পন্থের মতন ক্রিকেটাররা। এই নিলামে সবচেয়ে আলোচনার কেন্দ্রে কে এল রাহুল। গতবছর তিনি ছিলেন লখনউ সুপার জায়ান্টে। এবছর তিনি আর লখনউতে থাকতে চাননি। আর এর কারণ হিসাবে মনে করা হচ্ছে, গত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পর রাহুলের উদ্দেশ্যে মাঠে সকলের সামনে লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার চরম তিরষ্কার। আর এই নিয়ে এবার মুখ খুললেন রাহুল নিজেই। জানালেন, সেই ঘটনা গোটা দলকে প্রভাবিত করেছিল।

এই নিয়ে এক সাক্ষাৎকারে রাহুল বলেন,” ম্যাচের শেষে মাঠে যা হয়েছিল তা ভাল হয়নি। সকলে দেখেছিল। এই ধরনের ঘটনা ঠিক নয়। এতে গোটা দলের উপর প্রভাব পড়ে। সেটাই হয়েছিল। ওই ঘটনা গোটা দলের ক্ষতি করেছিল।” এখানেই না থেমে রাহুল আরও বলেন,” আমি আইপিএলে আবার নতুন ভাবে শুরু করতে চেয়েছিলাম। চেয়েছিলাম স্বাধীন ভাবে খেলতে। এমন একটা দলে যেতে যেখানে সাজঘরের পরিবেশ এতটা চাপের না থাকে। কখনও কখনও ভাল কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়।” রাহুল যদিও সরাসরি গোয়েঙ্কার বিরুদ্ধে কিছু না বললেও তাঁর কথা থেকে স্পষ্ট যে লখনউয়ের সাজঘরের পরিবেশ ভাল ছিল না।

গত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পর রাহুলের উদ্দেশ্যে মাঠে সকলের সামনে লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার চরম তিরষ্কার। যার পরে যদিও গোয়েঙ্কা রাহুলের সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছিলেন। দুজনকে দেখা যায় এক সঙ্গেও।

আরও পড়ুন- অজিদের বিরুদ্ধে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, চোট পেলেন এই ক্রিকেটার


Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...