Saturday, April 4, 2026

‘দলের স্বার্থে যে কোনও পজিশনে খেলতে রাজি’, অ্যাডিলেড টেস্টের আগে বললেন রাহুল

Date:

Share post:

৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। এই টেস্ট থেকে দলে ফিরছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দলে ফিরতে চলেছেন শুভমন গিলও। আর রোহিত ফেরাতে মনে করা হচ্ছে দ্বিতীয় টেস্টে ওপেনিং করবেন তিনি। আর এক্ষেত্রে জায়গা বদল হতে পারে কে এল রাহুলের। কারণ পারথ টেস্টে যশস্বীর সঙ্গে ওপেন করেছিলেন তিনি। আর তাতে সাফল্য পেয়েছেন রাহুল। যদিও দলের স্বার্থে জায়গা পরিবর্তন করতে আপত্তি নেই রাহুলের। এদিন জানালেন, দলের স্বার্থে যে কোনও পজিশনে খেলতে রাজি।

যা জল্পনা শোনা যাচ্ছে, তাতে পারথে রাহুলের পারফরমেন্সের পর অধিনায়ক রোহিত শর্মাও মনে করছেন রাহুলের দিনরাতের টেস্টে ওপেন করা উচিত। রোহিত সম্ভবত অ্যাডিলেডে মিডল অর্ডারে খেলতে চলেছেন। যদিও এই নিয়ে টিম ম্যানেজমেন্ট স্পষ্ট করে এখনও কিছু বলেনি। এই নিয়ে বুধবার সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয়েছিল কে এল রাহুলকে। তাতে রাহুল বলেন, “যে কোনও জায়গায় ব্যাট করতে আমি রাজি। আমি শুধু প্রথম একাদশে থাকতে চাই। সেটার জন্য যা যা দরকার করব। যেখানেই খেলানো হোক, আমি খেলব। আমি বহু পজিশনেই খেলেছি। আগে এটা চ্যালেঞ্জিং ছিল। টেকনিক্যালি নয়, মানসিকভাবে চ্যালেঞ্জিং বিষয়টা। প্রথম ২০-২৫টা বল কীভাবে খেলব, সেটাই ভাবতে হত।“

পারথে প্রথম টেস্টের প্রথম ইনিংসে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে তাড়াতাড়ি আউট হলেও, দ্বিতীয় ইনিংসে ৭৭ রান করেন রাহুল।

আরও পড়ুন- ‘ধোনির সঙ্গে আমার কথা নেই ১০ বছর’, বিস্ফোরক হরভজন


Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...