Friday, April 3, 2026

পারথে ব্যাট হাতে দাপট যশস্বীর, গড়লেন একাধিক রেকর্ড

Date:

Share post:

চলছে বর্ডার-গাভাস্কর ট্রফি। পার‍থে প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। আর সেই ম্যাচে খেলতে নেমে নজির গড়লেন যশস্বী জসওয়াল। অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিরুদ্ধে ব্যাট হাতে দাপট দেখালেন তিনি। করলেন ১৬১ রান। যা ভেঙে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করের রেকর্ড।

পারথে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটে রান না পেলেও, দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দাপট দেখালেন ভারতের তরুণ তুর্কী। অজি ভুমিতে প্রথমবার খেলতে নেমে প্রথম ভারতীয় হিসাবে পারথে ১৫০ করলন তিনি। এছাড়াও, তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে জীবনের প্রথম অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচে শতরান করার রেকর্ড গড়লেন যশস্বী। ওপরদিকে অস্ট্রেলিয়ায় অভিষেক টেস্টে সর্বোচ্চ ১১৩ রান করার নজির এতদিন ছিল সুনীল গাভাস্করের দখলে। রবিবার সেই নজির ভেঙে দেন ভারতের তরুণ ব্যাটার। শুধু তাই নয়, পারথে ভারতীয় হিসাবে সর্বোচ্চ রানের ইনিংসও খেললেন যশস্বী। এর আগে সর্বোচ্চ ১২৭ রান করেছিলেন গাভাস্কর। এছাড়াও ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় কনিষ্ঠতম ভারতীয় হিসাবে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করার নজির যশস্বীর দখলে।

এখানেই শেষ নয়, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সেরা ওপেনিং জুটি হিসাবেও নতুন রেকর্ড গড়েছেন যশস্বী। কে এল রাহুলের সঙ্গে জুটিতে তুললেন ২০১ রান। এর আগে অস্ট্রেলিয়ায় ভারতের সেরা ওপেনিং পার্টনারশিপ ছিল ১৯১ রানের, গাভাস্করের সঙ্গে কৃষ্ণমাচারি শ্রীকান্তের জুটিতে।

আরও পড়ুন- দলের সঙ্গে যোগ দিতে অস্ট্রেলিয়া উড়ে গেলেন রোহিত


Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...