Tuesday, June 23, 2026

দলের সঙ্গে যোগ দিতে অস্ট্রেলিয়া উড়ে গেলেন রোহিত

Date:

Share post:

অস্ট্রেলিয়ার উদ্দেসে রওনা দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সূত্রের খবর, শনিবার রাতে পারথের বিমান ধরেছেন তিনি। দ্বিতীয় সন্তান হওয়ায়, প্রথম টেস্ট না খেলার সিদ্ধান্ত নেন রোহিত। পারথে প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন যশপ্রীত বুমরাহ। মনে করা হচ্ছে দ্বিতীয় টেস্ট থেকে মাঠে নামবেন তিনি। জানা যাচ্ছে, রবিবারই দলের সঙ্গে পারথে যোগ দেবেন রোহিত।

৬ ডিসেম্বর থেকে শুরু দ্বিতীয় টেস্ট। মনে করা হচ্ছে অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে থেকে মাঠে নামবেন রোহিত। সূত্রের খবর, অস্ট্রেলিয়ার বিমান ধরার জন্য শনিবার রাত ১১টা নাগাদ তিনি মুম্বই বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে রোহিতকে বিদায় জানাতে এসেছিলেন স্ত্রী রীতিকা সাজদে। তাঁদের সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

গত ১৫ নভেম্বর রীতিকা পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। ২০১৫ সালে রীতিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রোহিত। ২০১৮ সালে প্রথম বার বাবা হয়েছিলেন রোহিত। সামাইরার জন্ম দিয়েছিলেন স্ত্রী রীতিকা। ২০২৪ সালে দ্বিতীয় বার বাবা হলেন রোহিত। দ্বিতীয় বার স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাননি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে শুরু থেকে থাকবেন না বলে জানিয়েছিলেন। তার পরেই জানা যায়, রোহিত দ্বিতীয় বার বাবা হতে চলেছেন হিটম্যান।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...