Wednesday, June 10, 2026

শেষ ৫ মিনিটে ম্যাচের ভাগ্য ঘুরিয়ে স্বস্তি লাল-হলুদ শিবিরে

Date:

Share post:

আটকে যেতে যেতে শেষ পাঁচ মিনিটে ম্যাচের রঙ লাল-হলুদ হল ডুরান্ডের দ্বিতীয় ম্যাচে। শুক্রবার জোড়া গোলে জিতেছিল মোহনবাগান। ইস্টবেঙ্গলও সেই পথের অনুসারী হল শনিবার বিকেলে নিজেদের মাঠে। আর্মিকে হারাল ২-০ গোলে। ম্যাচে আর্মি কিছুটা অগোছাল ছিল। লাল-হলুদ আক্রমণ করেও গোলের দরজা খুলতে পারেনি। কোলাডো আর হাওকিপের শট বারে লেগে ফিরে আসে। আর প্রায় গোল লাইন সেভ হল দু’বার। শেষে শিকে ছিঁড়ল ৮৫ মিনিটে। আর্মির বক্সের কাছে আগুয়ান বিদ্যাসাগর সিংকে পিছন থেকে টেনে ধরায় লাল কার্ড দেখলেন। ফ্রি কিক থেকে দুরন্ত গোল করলেন কলাডো। ম্যাচের একেবারে শেষ মিনিটে সামাদের বাড়ানোর বল জালে ঢোকাতে ভুল করেননি বিদ্যাসাগর।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...