Wednesday, June 10, 2026

ফের স্বীকৃতি, কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে আনা হলো অধীর চৌধুরিকে

Date:

Share post:

সংসদে তাঁর কাশ্মীর-সম্পর্কিত বক্তৃতায় সোনিয়া গান্ধী নাকি বেজায় অসন্তুষ্ট।
সংবাদমাধ্যম গত 48 ঘন্টা ধরে এমন কথাই বলছে। এ খবরে প্রদেশ কংগ্রেসে তাঁর বিরোধী শিবিরে ছিলো বেজায় খুশির হাওয়া।

এদিকে দেখা গেলো, এই ‘আনন্দে’ AICC তথা কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী ঠাণ্ডা জল ঢেলে দিলেন । সব জল্পনা উড়িয়ে এবার AICC-র সর্বোচ্চ নীতিনির্ধারক ওয়ার্কিং কমিটি বা CWC-র সদস্য হলেন বাংলার অধীর চৌধুরি। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর বাংলা থেকে আর কেউই কংগ্রেসের শীর্ষতম ওয়ার্কিং কমিটিতে যাননি। সক্রিয় রাজনীতি থেকে প্রণববাবু সরে আসার পর অধীরবাবুই প্রথম এ বঙ্গের কংগ্রেস নেতা, যিনি দলের সর্বোচ্চ কমিটিতে ডাক পেলেন। দলের লোকসভার নেতা অধীরবাবুকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করার কথা আনুষ্ঠানিক ভাবে জানিয়েছেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। তাঁকে আগামী 10 আগস্ট ওয়ার্কিং কমিটির বৈঠকে অধীরবাবুকে যোগ দিতে বলা হয়েছে। কংগ্রেস সভাপতি নির্বাচনে অচলাবস্থা নিয়ে ওই বৈঠকেই আলোচনা হওয়ার কথা। অধীরবাবু প্রতিক্রিয়ায় বলেছেন, সোনিয়াজি আমাকে ওয়ার্কিং কমিটির সদস্য করার কথা বলেছেন। দলীয় নেতৃত্ব যা দায়িত্ব দিচ্ছেন, সাধ্যমতো তা পালন করার চেষ্টা করছি এবং করে যাবো।’’

Related articles

কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

আগামী ২১ জুন (রবিবার) আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে নজরকাড়া অনুষ্ঠানের আয়োজন শহর কলকাতায়। উপস্থিত থাকবেন...

রাজ্যের সম্ভাব্য মন্ত্রীদের তালিকা: সূত্রে প্রকাশ ৯ মন্ত্রীর নাম

সরকার গঠনের ১ মাস পরেও মন্ত্রী নির্ধারণে ব্যর্থ রাজ্যের প্রথম বিজেপি সরকার। মাত্র ৯টি দফতর (cabinet) ৫ মন্ত্রীর...

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...