Wednesday, June 10, 2026

প্রসেনজিতের পরিবর্তে KIFF-এর চেয়ারম্যান পদে নাম প্রায় চূড়ান্ত

Date:

Share post:

পেশাগত ব্যস্ততার কারনে এবার সম্ভবত
KIFF বা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব কমিটির চেয়ারম্যান পদে থাকছেন না অভিনেতা
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কাজের ব্যস্ততার জন্য প্রসেনজিৎ এই কমিটির বেশ কয়েকটি মিটিংয়ে থাকতে পারেননি বলেই সরছেন তিনি। তবে রাজনৈতিকমহলের খবর, এই অভিনেতার বিজেপি যোগের জল্পনার কারনেই এবার KIFF-এর চেয়ারম্যান পদে তাঁকে রাখা হচ্ছেনা।
টালিগঞ্জের খবর, এ বছরের KIFF-এর নতুন চেয়ারম্যান করা হচ্ছে পরিচালক রাজ চক্রবর্তীকে। এ প্রসঙ্গে রাজ বলেছেন, “শুনেছি কথাটা। তবে আমাকে সরাসরি কিছু জানানো হয়নি। দায়িত্ব পেলে আসন্ন 25তম KIFF-কে আরও উন্নত করার চেষ্টা অবশ্যই করবো।” রাজ চক্রবর্তী অবশ্য আগেই এই KIFF-এর তথ্যচিত্র ও শর্টফিল্ম বিভাগের চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন।
প্রসেনজিৎ মূল কমিটির শীর্ষপদ থেকে সরলেও, জানা যাচ্ছে, KIFF-এর উপদেষ্টা পরিষদের সদস্য থাকছেন তিনি। এই পরিষদের অন্যান্য সদস্যরা হলেন গৌতম ঘোষ, রঞ্জিত মল্লিক, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়।

Related articles

কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

আগামী ২১ জুন (রবিবার) আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে নজরকাড়া অনুষ্ঠানের আয়োজন শহর কলকাতায়। উপস্থিত থাকবেন...

রাজ্যের সম্ভাব্য মন্ত্রীদের তালিকা: সূত্রে প্রকাশ ৯ মন্ত্রীর নাম

সরকার গঠনের ১ মাস পরেও মন্ত্রী নির্ধারণে ব্যর্থ রাজ্যের প্রথম বিজেপি সরকার। মাত্র ৯টি দফতর (cabinet) ৫ মন্ত্রীর...

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...