Monday, April 6, 2026

পাঁচ দিনের সিবিআই হেফাজতে পি চিদম্বরম

Date:

Share post:

পাঁচ দিনের সিবিআই হেফাজতে পি চিদম্বরম । 26 শে অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজাতে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। এই 5 দিন 30 মিনিট করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন তিনি।

বুধবার গভীর রাতে দক্ষিণ দিল্লিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম কে তাঁর বাড়ি থেকে নাটকীয়ভাবে গ্রেফতার করে সিবিআই । বৃহস্পতিবার দুপুরেই আদালতে তোলা হয় তাঁকে।

আজ বৃহস্পতিবার প্রথমে তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই, এবং তারপরেই চিদম্বরমকে আদালতে তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি এবং সেখানেই 5 দিনের হেফাজত চায় সিবিআই।

পি চিদাম্বরমের বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন 2007 সালে বিদেশ থেকে 305 কোটি টাকার তহবিল পাওয়ার জন্য আইএনএক্স মিডিয়াকে ছাড়পত্র দিয়েছিলেন তিনি, বিনিময়ে তাঁর ছেলে কার্তি চিদাম্বরমের সংস্থাকে বিরাট অঙ্কের ঘুষ দেয় আইএনএক্স মিডিয়া।  2017 সালে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই একটি এফআইআর দায়ের করে তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুন-সারদাকান্ডে অত্রিকে জেরা করল সিবিআই

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...