বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের সাতগাছিয়া বিধানসভায় দাঁড়িয়ে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সাতগাছিয়ার তৃণমূল প্রার্থী সোমাশ্রী বেতালের সমর্থনে মুচিশা হরিদাস কৃষি শিল্প বিদ্যাপীঠ ফুটবল গ্রাউন্ডের সভা থেকে সাংসদ অভিষেকের সাফ কথা, ডায়মন্ড হারবারের কোনও আসনেই জয় নিয়ে সংশয় নেই। জয়ের ব্যবধান নিয়ে প্রত্যেকটি বিধানসভার মধ্যে প্রতিযোগিতা, কে প্রথম হবে! ২০২১ সালে সাতগাছিয়ায় তৃণমূল জিতেছিল ২৩ হাজারের ব্যবধানে। ২০২৪ সালে সাতগাছিয়ার মাটি আমায় ৬০ হাজারেরও ব্যবধান দিয়েছিল। এবার সেই ব্যবধান আরও বাড়াতে হবে।
সাতগাছিয়ার বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে বিজেপির প্রার্থীকে মানুষ চেনেও না। বিষ্ণুপুরে প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছিল। সেখানকার মানুষ ঘাড় ধাক্কা দিয়ে সাতগাছিয়ায় পাঠিয়েছে। বিজেপির এই প্রার্থী ২০২১ সালে বিষ্ণুপুর বিধানসভায় তৃণমূলের দিলীপ মণ্ডলের কাছে হেরেছিল। এবার এমনভাবে জবাব দিতে হবে যাতে, সাতগাছিয়া কিংবা ডায়মন্ড হারবারের কোনও বিধানসভার প্রার্থী খোঁজার আগে বিজেপি ১০০ বার ভাবে।
Sponsored

অভিষেক জানান, ডায়মন্ড হারবারের উন্নয়নে কোনও খামতি রাখিনি। আমি অন্য জায়গায় গিয়ে তথ্য পরিসংখ্যান পেশ করার চ্যালেঞ্জ করি বিজেপিকে। তবে সাতগাছিয়ায় আলাদা অফার। ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় এসেছেন, একই বছরে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ নির্বাচিত হয়েছে। একদিকে আমার ১২ বছরের রিপোর্ট কার্ড, অন্যদিকে নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্রের ১২ বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসুন!
Sponsored

এদিন সভা চলাকালীন দর্শকদের মধ্যে থেকে কয়েকজন এসআইআরে নাম বাদ যাওয়ার অভিযোগ জানান অভিষেকের কাছে। সঙ্গে সঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ওই ভোটারের নাম ও ফোন নম্বর লিখিয়ে নেন অভিষেক। আশ্বস্ত করে বলেন, কোনও চিন্তা করবেন না। আজ রাতের মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করে অনলাইনে আবেদন করব। কোনও বৈধ ভোটারের নাম কাটা যাবে না। বিজেপি মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কিত করে রাখতে চাইছে। ওদের ফাঁদে পা দেবেন না। প্রত্যেকের পাশে দাঁড়িয়ে অনলাইনে আবেদন করিয়ে ভোটাধিকার ছিনিয়ে আনবে তৃণমূল। আমি আছি চিন্তা করবেন না!
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
_
_
_
_
_
Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
4h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
6h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
6h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
8h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
9h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago





