Saturday, June 20, 2026

বীর শহীদ রাজীব থাপাকে শেষ শ্রদ্ধা জানালো সেনাবাহিনী

Date:

Share post:

বীর শহীদ রাজীব থাপাকে শেষ শ্রদ্ধা জানালো সেনাবাহিনী।

রবিবার সকালে বাগডোগরার ব্যাংডুবি সেনা ছাউনিতে
গোর্খা রাইফেলের নায়েক রাজীব থাপাকে শেষ শ্রদ্ধা জানাল সেনাবাহিনী। তারপর তাঁর মরদেহ তাঁর বাড়ি আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মেচপাড়ায় তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, গত 23 তারিখ জম্মু–কাশ্মীরের রাজৌরি ব্লকের নওশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখায় পাক সেনার সঙ্গে সংঘর্ষের সময় শহীদ হন 34 বছরের রাজীব।

শহীদ জওয়ান রেখে গেলেন তাঁর বাবা কুমার থাপা, স্ত্রী খুশবু মাঙ্গার ছেত্রী, তাঁদের আট মাসের মেয়ে এবং দুই ছোট বোনকে। কুমার থাপা মেচপাড়া চা বাগানের শ্রমিক ছিলেন। বছরখানেক আগেই তিনি অবসর নেন। দু’‌বছর আগে সান্তলাবাড়ির খুশবুর সঙ্গে বিয়ে হয়েছিল রাজীবের।

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...