Thursday, June 25, 2026

কেন্দ্রের রিপোর্টই নস্যাৎ করেছে রাজ্যের বিরুদ্ধে আনা বিজেপির অভিযোগ

Date:

Share post:

বিজেপি’র অভিযোগ, বাংলায় নতুন শিল্প আনতে ব্যর্থ তৃণমূল সরকার। অভিযোগ, জমি জটে থমকে যাচ্ছে রাজ্যের শিল্পায়ন। জমির অধিগ্রহণে রাজ্যের দুর্বলতাকেই বারবার কাঠগড়ায় তুলেছে বিজেপি।

ওদিকে বিজেপির আনা এই অভিযোগে ঠাণ্ডা জল ঢেলে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের সর্বশেষ রিপোর্ট৷ ওই রিপোর্টে বলা হয়েছে, শিল্পের পথ সুগম ও সরলীকরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে উদ্যোগ দেখিয়েছে তা এখনও পর্যন্ত গোটা দেশে দ্বিতীয় স্থানে৷ তালিকার শীর্ষে রয়েছে নরেন্দ্র মোদির গুজরাত৷ তৃতীয় স্থানে যুগ্মভাবে আছে হরিয়ানা ও রাজস্থান।

কেন্দ্রের এই রিপোর্ট বলছে, গত বছর এই তালিকায় পশ্চিমবঙ্গ ছিল 10 নম্বর স্থানে৷
এক বছরের মধ্যেই এক লাফে 9 ধাপ এগিয়ে মমতার রাজ্য এখন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে মোদির গুজরাতের দিকে। দেশের শিল্প ব্যবস্থার সরলীকরণ নিয়ে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যকে কিছু প্রস্তাব পাঠিয়েছিল। শিল্প গড়তে যাতে কোনও সমস্যা দেখা না দেয়, সে সংক্রান্ত বিষয়েই ছিলো কেন্দ্রের প্রস্তাব।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...