Tuesday, June 9, 2026

সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সুশান্ত! পাত্রী কে জানেন?

Date:

Share post:

বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও সুশান্ত রাজপুত। তাঁদের দুজনের মধ্যে ঠিক কী সম্পর্ক তা নিয়ে এতদিন বহু জল্পনা কল্পনা শোনা গিয়েছে বলিপাড়ায়। তবে তারা যে একে অপরের প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছেন তার প্রমাণ বহুবার মিলেছে কখনও সাক্ষাৎকারে বা কখনও স্যোশাল মিডিয়ায়। তবে এবার সরাসরি তারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলে জানা গিয়েছে। কিন্তু কথায় আছে লাখ কথা না হলে বিয়ে হয় না। সুত্রের খবর অনুযায়ী সুশান্ত বিয়ের জন্য প্রস্তুত হলেও রিয়া কিছুদিন সময় চেয়েছেন। ইতিমধ্যেই রিয়া সুশান্তকে নিজের জীবনে “স্পেশাল ওয়ান” বলে জানিয়েছেন। কিছুদিন আগে সুশান্তের জন্মদিনে তার সাথে সেলিব্রেট করা কিছু মুহূর্তের ছবিও রিয়া পোস্ট করেছিল স্যোশাল মিডিয়ায়। তবে কি কারণে তিনি সময় চেয়েছেন সে বিষয়ে কিছু জানা যায় নি। এখন দেখার বিষয় রিয়া কবে বিয়ের জন্য সম্মতি দেন।

Related articles

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...