Tuesday, March 3, 2026

চাদরে মোড়া এক মহিলার দেহ উদ্ধার! তারপর?

Date:

Share post:

বেহালার পর্ণশ্রী এলাকার বাসুদেবপুরে চাদরে মোড়া অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, তাঁর পাশে পড়ে ছিল একটি ট্রলি ব্যাগও। মৃতার নাম শম্পা চক্রবর্তী (42)। এলাকাবাসীরা রবিবার সকালে দেহটি দেখতে পেয়ে স্থানীয় থানায় খবর দেয়। ঘটনাস্থলে এসে পুলিশ দেহ উদ্ধার করে। মৃতার গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য দেহটি বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিবেশীদের বয়ানে বেহালায় মহিলা খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পর্দাফাঁস হল খুনির। প্রতিবেশী মহিলা জানিয়েছেন, শনিবার গভীর রাতে মেয়ে ও জামাই মিলেই করেছে খুন শম্পা চক্রবর্তীকে। তারপর দেহ লোপাটের চেষ্টাও করে তারা। শেষে অসফল হয়ে দেহ ফেলে রেখে পালিয়ে যায়। খুনের ঘটনায় ইতিমধ্যেই মেয়ে-জামাইকে আটক করেছে পুলিস। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে মৃতার স্বামীর এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।

spot_img

Related articles

চন্দ্রগ্রহণের জেরে পিছিয়ে গেল সূর্যদের অনুশীলন! নিয়ম ভেঙে শাস্তির মুখে সঞ্জু?

আগামী বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup )সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। সোমবারই মুম্বইয়ে পৌছে যায় টিম ইন্ডিয়া।...

ইরানের মিসাইল রেঞ্জে শাহরুখ-সলমনদের ভিলা, দুবাইয়ের নিরাপত্তা নিয়ে চিন্তায় সেলেব্রিটিরা 

ট্যাক্স-ফ্রি আভিজাত্য আর নিশ্চিদ্র নিরাপত্তার ভরসায় আরব সাগরের তীরে দ্বিতীয় ঘর বেঁধেছিলেন বিশ্বের তাবড় সেলেব্রিটিরা। কিন্তু পশ্চিম এশিয়ার...

সংসদীয় রাজনীতির জাতীয় ময়দানে নীতীন নবীন: বিজেপির ৯ মনোনয়নে মাত্র ১ মহিলা

একেবারে অনামী রাজনীতিককে বিজেপির জাতীয় সভাপতি পদে তুলে এনে কার্যত মোদি-শাহরা বিজেপিতে নিজেদের ক্ষমতাকে কায়েম রাখারই ব্যবস্থা করেছিলেন।...

রিচার পর সোনিয়া, সোনার মেয়ের নামে ফের বিচারাধীন তকমা নির্বাচন কমিশনের

গোটা এসআইআর (SIR) পর্বে সাধারণ মানুষদের মতোই দেশের হয়ে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদেরও কমিশনের শুনানির মুখে পড়তে হয়। তাদের...