Sunday, June 21, 2026

বিধায়কদের পর এবার রাজ্যের মন্ত্রীদের দৈনিক ভাতা বৃদ্ধি হতে চলেছে

Date:

Share post:

রাজ্যের মন্ত্রীদের দৈনিক ভাতা বৃদ্ধি সংক্রান্ত সংশোধনী বিলে সই করলেন রাজ্যপাল জগদীপ ধনকার। এর ফলে বিধানসভায় গত অধিবেশনে পাশ হওয়া সংশ্লিষ্ট বিলটি আইনে পরিণত হতে আর কোনও বাধা রইল না।

সংশোধনীটি আইনে পরিণত হওয়ার ফলে রাজ্যের মন্ত্রীদের দৈনিক ভাতা দু’হাজার থেকে বেড়ে তিন হাজার টাকা হবে। ফলে প্রতি মাসে নির্দিষ্ট বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা ছাড়া শুধু দৈনিক ভাতা বাবদ 90 হাজার টাকা পাবেন মন্ত্রীরা।

আরও পড়ুন – বুকে ব্যথা নিয়ে নার্সিংহোমে ভর্তি শিলিগুড়ির মেয়র

এই তালিকায় মুখ্যমন্ত্রী, পূর্ণ ও রাষ্ট্রমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং বিরোধী দলনেতা রয়েছেন। গতকাল, শনিবার রাজভবনে এই বিলে ছাড়পত্র দেন ধনকার। এর আগে একইসঙ্গে পাশ হওয়া আরেকটি সংশোধনী বিলে রাজ্যপাল সিলমোহর দেওয়ায় রাজ্যের বিধায়কদের দৈনিক ভাতা এক থেকে বেড়ে দু’হাজার টাকা হয়েছে।

এদিকে, এদিন বিভিন্ন রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চাকরির মেয়াদ সংক্রান্ত অন্য একটি সংশোধনী বিলেও অনুমোদন দিয়েছেন রাজ্যপাল। এই বিলটি আইনে পরিণত হওয়ার ফলে এখন থেকে সংশ্লিষ্ট উপাচার্যদের চাকরির সর্বোচ্চ মেয়াদ 70 বছর বয়স পর্যন্ত হতে চলেছে। তবে 65 বছরের পর দু’বছর অন্তর তাঁদের কর্মক্ষমতা যাচাই করে মেয়াদ বৃদ্ধির বিধি রয়েছে এই সংশোধনী আইনে।

আরও পড়ুন – তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, মেতেছে পশ্চিম মেদিনীপুর

Related articles

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...