Wednesday, April 8, 2026

চিদাম্বরমকে সোমবার ফের তোলা হবে CBI আদালতে, জামিন পাওয়া অনিশ্চিত

Date:

Share post:

CBI-এর বিশেষ আদালতে সোমবার ফের পেশ করা হবে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে। তবে জামিন পাওয়ার সম্ভাবনা বড়ই ক্ষীণ।

INX মিডিয়া মামলায় অভিযুক্ত চিদাম্বরমকে গত 22 তারিখ নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই টানা 5 দিন CBI জেরা করেছে। CBI সূত্রে খবর, আবার তাঁকে হেফাজতে নিয়ে জেরা করার আবেদনই জানাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
এই 5 দিনের CBI হেফাজতে থাকাকালীন প্রতি 48 ঘণ্টা অন্তর চিদাম্বরমের মেডিকেল পরীক্ষাও করানো হয়েছে। 22 আগস্ট চিদাম্বরমকে CBI হেফাজতে পাঠানোর সময় বিচারক কড়া নির্দেশ দিয়েছিলেন কোনওভাবেই জেরা চলাকালীন যেন চিদাম্বরমের সম্মানহানি না করা হয়। আদালতের নির্দেশ মেনেই তাঁকে জেরার জন্য CBI-এর সদর কার্যালয়ে নিয়ে আসা হয়েছিল। সেখানেই তাঁকে জেরা করা হয়। ওদিকে চিদাম্বরমের জামিনের জন্য সোমবার ফের আইনি লড়াই চালাতে তৈরি তাঁর দুই আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি।

Related articles

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...