Tuesday, March 10, 2026

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে গেলেন না মুখ্যমন্ত্রী মমতা

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকা আন্তঃরাজ্য মাওবাদী দমন ইস্যুতে ডাকা বৈঠকে গেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লিতে এই বৈঠক ছিলো। এই মুহূর্তে জেলা সফরে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের তরফে অবশ্য সরকারিভাবে কিছু জানানো হয়নি।

শাহের এদিনের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল মাওবাদী অধ্যুষিত 10টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের। সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন বাংলা-সহ তিন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে আমন্ত্রিত ছিলেন, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এই বৈঠকে হাজির হননি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে রাজ্যের তরফে ছিলেন মুখ্য সচিব মলয় দে এবং ডিজি বীরেন্দ্র।

spot_img

Related articles

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...

কলকাতায় শাহরা যে হোটেল-ঘরে ওঠেন সেখানেই কেন উঠেছেন জ্ঞানেশ কুমার? বোমা ফাটালেন অভিষেক

কলকাতায় এলে যে হোটেলে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহরা সেই হোটেলের সেই রুমেই এসে উঠেছেন মুখ্য নির্বাচন...

ভারতীয় ক্রিকেটে ধর্মনীতি! গম্ভীর-সূর্যদের বিরুদ্ধে বিস্ফোরক কীর্তি

বিশ্বকাপ জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রফি নিয়ে স্থানীয় হনুমান মন্দিরে যান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, সঙ্গে ছিলেন...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যুমিছিল! প্রতিবাদে দিনহাটায় উদয়নের নেতৃত্বে অনশনে তৃণমূল

এসআইআরের নামে সাধারণ মানুষের হয়রানি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এবার সরাসরি আন্দোলনে নামল তৃণমূল...