Friday, April 3, 2026

সিদ্ধেশ্বরী কালীমন্দিরের প্রধান পুরোহিতের দেহ উদ্ধার তাঁর ‘বান্ধবী’র বাড়ি থেকে

Date:

Share post:

সিদ্ধেশ্বরী কালীমন্দিরের প্রধান পুরোহিতের রহস্যজনক মৃত্যু। দেহ পাওয়া গেল ‘বান্ধবী’র বাড়ি থেকে।

স্ত্রী দুই পুত্রসন্তান রয়েছেন। কিন্তু তিনি মাঝেমধ্যেই রাত কাটাতেন অন্য এক মহিলার বাড়িতে। সেই মহিলারও দুই ছেলে এক মেয়ে।

মহিলার দাবি অনুযায়ী, তাঁর ছোটো ছেলে ওই ব্যক্তিরই সন্তান।

আর সেই ব্যক্তিরই রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তেজনা পর্ণশ্রীর রবীন্দ্রনগর এলাকায়। মৃত ব্যক্তির নাম সিদ্ধার্থ ভট্টাচার্য (47)। তিনি বেহালা সিদ্ধেশ্বরী কালীবাড়ির প্রধান পুরোহিত।

সিদ্ধার্থ পেশায় পুরোহিত। তাঁর বাড়ি 162/1 ব্রাহ্মসমাজ রোডে। সেখানেই দুই ছেলে ও স্ত্রী গৌতমীকে নিয়ে থাকতেন তিনি।

প্রতিবেশী ও পরিবার সূত্রে খবর, পর্ণশ্রীর রবীন্দ্রনগরের বাসিন্দা ঝুমা রায়ের বাড়িতেও প্রায়শই রাত কাটাতেন তিনি। ঝুমারও দুই ছেলে এক মেয়ে। স্বামী বাড়িতে থাকেন না।

সিদ্ধার্থের স্ত্রী গৌতমীর বয়ান অনুযায়ী, রবিবার রাতে ঝুমা সিদ্ধার্থকে ফোন করে বাড়িতে ডাকেন। এরপরই তাঁরা সিদ্ধার্থের মৃত্যুর খবর পান।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সম্পর্কের টানাপোড়েনেই খুন নাকি সত্যিই আত্মঘাতী হয়েছেন সিদ্ধার্থ, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন-কৃষকদের সাথে দূরত্ব কমাতে এবার চাষের মাঠেও যাবে তৃণমূল

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...