Wednesday, April 8, 2026

হঠাৎ পার্থর ঘরে দিলীপ! তারপর যা ঘটলো তা ধারণার বাইরে

Date:

Share post:

রাজনীতির ময়দানে তাঁরা একে-অপরকে কটাক্ষ না করলে রাতে ঘুম হয় না। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে যুযুধান দু পক্ষের শীর্ষ নেতা তাঁরা। একজন শাসক দল তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। অপর জন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হঠাৎ একজন হাজির হলেন অন্যজনের ‘ঘরে’। “শত্রুর” ঘরে হঠাৎ এভাবে আগমন, ভাবাই যায় না? কিন্তু মঙ্গলবার সেটাই হলো। আর যা নিয়ে বিধানসভার অন্দরে শুরু হয়ে গেল জোর জল্পনা!

ঠিক কী ঘটেছে? মঙ্গলবার দুপুরে রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠক শেষে হঠাৎই বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে হাজির হন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দুজনকেই হাসিমুখে দুজনের সঙ্গে কথা বলতে দেখা যায়। কিন্তু, হঠাৎ কী কারণে পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে আসতে হল দিলীপ ঘোষকে? জানা গেল, বিধানসভায় বিধায়করা যাতে একসঙ্গে বসতে পারে সেই আর্জি নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এসেছিলেন বিজেপি রাজ্য সভাপতি।

তবে অধ্যক্ষ ঘরে নেই। অপেক্ষা করতে হবে। তাই সেই ফাঁকে পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে আসেন তিনি। পার্থবাবুকেও একই বিষয়ে বলেন দিলীপ ঘোষ। তারপর ক্যামেরার সামনে হাসিমুখে দুজনে পোজও দেন। পরে সংবাদমাধ্যমের প্রশ্নে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘অনেকদিন পর দেখা হল। তাই কুশল বিনিময় করলাম। এটা একান্তই সৌজন্য সাক্ষাৎ। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।’

আরও পড়ুন-শ্রীকৃষ্ণের বাঁশির মতো আওয়াজ শুনলেই নাকি গরু বেশি দুধ দেয়!

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...