Saturday, April 4, 2026

তুলসী চক্রবর্তীর পাঠশালা স্কুলে তুলে আনলেন পানাগড়ের শিক্ষক!

Date:

Share post:

সারাদিন বড্ড খাটনি গিয়েছে। মাথাটা বড্ড ধরেছে, গা-হাত-পায়াও ম্যাজ ম্যাজ করছে। অ্যায় বিলে-শান্তা এদিকে একটু আয় তো মাথাটা টিপে দে। বাংলা ছায়াছবির পাঠশালার দৃশ্যে প্রবাদপ্রতিম শিল্পী তুলসী চক্রবর্তী এমন করছেন, তা প্রায়শই দেখা যেত। কিন্তু শতাব্দী প্রাচীন পাঠশালাকে পানাগড় বাজার হাইস্কুলে তুলে আনার অভিযোগ শিক্ষক সন্দীপ চট্টোপাধ্যায়র বিরুদ্ধে। স্কুলের বারান্দায়।

একটি তিন সেকেন্ডের ভিডিও। আর একটি ছবি। ভিডিওতে দেখা যাচ্ছে স্কুল চলছে। সেদিকে ভ্রূক্ষেপ নেই। লাল চেয়ারে গা এলিয়ে বসে সন্দীপবাবু। আর এক ছাত্রী তাঁর মাথা টিপে দিচ্ছেন। ছবি বলছে এক ছাত্র তাঁর ঘাড়-পিঠে মাসাজ করছে। দুষ্টু কোনও পড়ুয়া নাকি কোনও সহকর্মী (!) ভিডিও আর ছবিটি তুলেছেন তা গোপনই রইল। তবে এহেন ছবি দেখে অনেকেই বলছেন, সরকারি স্কুলে পড়াশোনার হালটা বোঝ! প্রশ্ন, স্কুল কর্তৃপক্ষও কী জেগে ঘুমোচ্ছে! স্কুলগুলির হাল-বেহাল নিয়ে বিতর্ক শুরু হল বলে। কিন্তু শিক্ষক সমাজেরও বোধহয় এ হেন আচরণের জন্য প্রকাশ্যে এমন ঘটনার প্রতিবাদ জানানো উচিত। কারন, কেউ কেউ এমন করেন, কিন্তু সকলে তো এমন নন।

আরও পড়ুন-রাজ্য বিজেপির সাংগাঠনিক বৈঠকে গরহাজির শোভন-বৈশাখী

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...