Wednesday, April 8, 2026

বিজেপির বৈঠকে পুত্র থাকলেও মুকুল নেই কেন? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

রাজ্য বিজেপির সাংগাঠনিক বৈঠক তথা গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল ICCR-এ। বিজেপির রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনের এই বৈঠক দলের কাছে রাজনৈতিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ। এদিন দলের শীর্ষ নেতা-নেত্রী থেকে শুরু করে প্রত্যেক সাংসদ, বিধায়ককে ডাকা হয়। উপস্থিত থাকেন জেলার সভাপতিরাও। এই বৈঠক রাজ্য বিজেপির সাংগঠনিক স্তরে বড়সড় রদবদলও হয়। কিন্তু অদ্ভুতভাবে এই বৈঠকে হাজির ছিলেন না বঙ্গ বিজেপির “ভোট ম্যানেজার” মুকুল রায়।

আর তাঁর না থাকা নিয়ে বিজেপির অন্দরেই শুরু হয়ে যায় ফিসফাস। কেউ ব্বলছেন, তিনি এই মুহূর্তে শহরের বাইরে। যদি সেটা হয়, তাহলে কেন এমন একটা সময়কে বাইরে থাকার জন্য বেছে নিলেন মুকুলবাবু, যখন অনেক আগে থেকেই দলের এই বৃহত্তর কর্মসূচি নির্ধারিত হয়ে আছে? তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

আরেকটি মহল আবার অন্য কথা বলছে। সম্প্রতি, একটি প্রতারণা মামলায় নাম জড়িয়েছে মুকুলের। যা নিয়ে বিজেপি নেতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। যদিও তাঁর আগাম জামিন এখনও মঞ্জুর হয়নি বলেই জানা যাচ্ছে। আর তাই গ্রেফতারি এড়াতেই নাকি এখনই প্রকাশ্যে আসছেন না তিনি। ইতিমধ্যেই তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত বাবান ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। আর বাবানের কাছ থেকেই রেলের নাম করে ওই প্রতারণা মামলায় নাম উঠে আসে মুকুলের।

তবে ঠিক কী কারণে এদিনের বৈঠকে মুকুল রায় হাজির ছিলেন না, সেটা স্পষ্ট নয়। তাঁর অনুপস্থিতি নিয়ে বিজেপির পক্ষ থেকেও কেউ মুখ খোলেননি। যদিও এদিন বৈঠকের শুরু থেকে শেষ পর্যন্ত হাজির ছিলেন মুকুল পুত্র তথা বিজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...