Friday, April 3, 2026

আজকের আঠাশ, আগামীর ইতিহাস: বিধানসভা নির্বাচনে 250টি আসন জিতবে তৃণমূল, দাবি অভিষেকের

Date:

Share post:

‘তৃণমূল কংগ্রেসসের সঙ্গে লড়াই করতে হলে আগে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে লড়াই করুক। তৃণমূল যুব কংগ্রেসের ডিফেন্স ভেদ করুন। ধর্মের নামে বাড়াবাড়ি সহ্য করা হবে না। নেত্রী অনুমতি দিলে মাঠে নামার আগেই দশ গোল দেব।’ তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে উপচে পড়া মেয়ো রোডে দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

2021-এ 250টির বেশি আসন পাবে তৃণমূল, এমনটাই দাবি করেন অভিষেক। তিনি বলেন, ‘আমরা সংস্কৃতিতে বিশ্বাস করি। বদলা নয় , বদলে বিশ্বাস করি। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য থেকে আড়াইশোর বেশি আসন পাবে তৃণমূল।’

এদিনের সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রের শাসক দলকে তুলোধনা করার পাশাপাশি দলীয় কর্মী-সমর্থক ও ছাত্র বন্ধুদেরকে আমিত্ব নয়, টিম ওয়ার্কে বিশ্বাস রাখার অনুরোধ করেন।

আরও পড়ুন-পুজো কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...