Tuesday, June 23, 2026

এবার বেনজির দর্শন, কৌশিকী অমাবস্যায় তারা মায়ের মাথায় 30 ভরির সোনার মুকুট

Date:

Share post:

এবারের কৌশিকী অমাবস্যায় পুণ্যার্থী, দর্শনার্থীদের কাছে ভিন্নসাজে দেখা দেবেন তারাপীঠের মা তারা । নজিরবিহীন এই সাজ। এই বেশে মায়ের মূর্তি দেখে মুগ্ধ হবেন সবাই। এমনই দাবি তারাপীঠ মন্দির কমিটি ও তারাপীঠ রামপুরহাট উন্নয়ন কর্তৃপক্ষের।

সাধারণত তারা মাকে রুপোর মুকুটেই দেখে অভ্যস্ত পুণ্যার্থীরা। কিন্তু, এবার মায়ের ভিন্ন রূপের দর্শন মিলবে। বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা তিথি পড়ার পরই 30 ভরি ওজনের স্বর্ণমুকুট পরানো হবে মা তারাকে। এছাড়াও কয়েক ভরি সোনার অলঙ্কারে সাজিয়ে তোলা হবে। এমনই উদ্যোগ নিয়েছে মন্দির কমিটি। শুধু মাকে নয়, একইভাবে সাজিয়ে তোলা হবে মায়ের গর্ভগৃহ। মন্দিরের চূড়ার গায়ে আলোকসজ্জার মাধ্যমে ফেলা হবে রামধনুর সাতটি রঙের আলোর ছটা। একাধিক এলইডি আলোয় ভরিয়ে তোলা হবে গোটা মন্দির চত্বর। প্রতি মুহূর্তে সেই রঙে পরিবর্তন আনা হবে। মায়ের এই অপরূপ রূপের দর্শনের সুযোগ করে দিতে বৃহস্পতিবার সারারাত খোলা থাকবে গর্ভগৃহের দরজা। মায়ের অভিনব সেই রূপ দেখতে বিশাল ভিড় হবে ভক্তদের। কারণ, অমাবস্যার পরের দু’দিন শনি ও রবিবার। তাই এবার ভক্তের সমাগম বিগত সব বছরের রেকর্ড ভেঙে দেবে। যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সেই কারণে ভক্তদের ঢোকার ও বেরনোর পথ আলাদা করা হয়েছে। বৃহস্পতিবার রাত যত বাড়বে, পাল্লা দিয়ে বাড়বে ভিড়ও। তাই ওইদিন সারারাত মন্দির খোলা থাকবে। শুধুমাত্র গভীর রাতে 15 মিনিটের জন্য মাকে বিশ্রাম দেওয়া হবে।

আরও পড়ুন – তোলা না দেওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ কাউন্সিলারের বিরুদ্ধে

এদিকে, মন্দির থেকে একটু দূরের চিলা কাঁদর সংলগ্ন কোটি টাকা ব্যয়ে নির্মিত কংক্রিট গেটে মা তারার মুখ নীল-সাদা আলোয় ঝরে পড়ছে। গেটেও নানা রঙের আলোর ছটা ফেলা হবে। মনসুবা মোড় থেকে ফুলিডাঙা মোড় পর্যন্ত 7 কিলোমিটার রাস্তা এলইডির আলোয় ঝলমলে হয়ে উঠবে। এমনটাই দাবি মন্দির উন্নয়ন কমিটি বা TRDA কর্তাদের। যাঁরা অত্যধিক ভিড়ে গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না তাঁদের জন্য দ্বারকা নদের সেতু, তিন মাথা ও আটলা মোড়ে জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠবে মায়ের মুখ ও আরতির দৃশ্য। যাতে মন্দির থেকে 150 মিটার দূর থেকেও মায়ের দর্শন পেতে পারেন পুণ্যার্থীরা। একইভাবে আলোকিত করা হবে জীবতকুণ্ড।

আরও পড়ুন – আমাজন অগ্নিকাণ্ড: জি-7 গোষ্ঠীর অর্থ সাহায্য নিতে অস্বীকার ব্রাজিলের

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...