Tuesday, March 31, 2026

গণপিটুনি রুখতে কড়া ব্যবস্থা রাজ্যের, আসছে নয়া বিল

Date:

Share post:

গণপিটুনি রোধ করতে এ বার বিধানসভায় আসছে নতুন বিল ৷ গণপিটুনির জেরে মৃত্যুতে দোষী সাব্যস্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে ৷ একই সঙ্গে অপরাধীর যাবজ্জীবন সাজাও হবে ৷ দেশের বিভিন্ন জায়গার মতো পশ্চিমবঙ্গেও একাধিক গণপিটুনির ঘটনা বাড়ছে।কখনও চোর সন্দেহে, কখনও ছেলেধরা সন্দেহে চলছে এই গণপিটুনি। সেকারনেই গণপিটুনি রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য প্রশাসন ৷ নয়া বিল অনুযায়ী, গণপিটুনিতে যদি কোনও ব্যক্তি গুরুতর আহত হন, তাহলে 3 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার সঙ্গে যাবজ্জীবন সাজা ৷ গণপিটুনিতে কোনও ব্যক্তি সামান্য আহত হলে দোষীর 3 বছর পর্যন্ত কারাবাস ও সঙ্গে সর্বোচ্চ 1 লক্ষ টাকা জরিমানা হবে ৷ 30 আগস্ট বিধানসভায় গণপিটুনি রুখতে এই বিল আনা হবে।

আরও পড়ুন- ছাত্র সমাবেশে আজ নতুন বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...