Saturday, June 20, 2026

মেননের সঙ্গে দু’ঘন্টার বৈঠকে দিলীপের দিকে নিশানা শোভনের!

Date:

Share post:

মান ভাঙাতে শোভনের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন বৈঠক করলেন বুধবার। বৈঠক হল প্রায় দু’ঘন্টা। যে দলে মাত্র এক মাসেরও কম দিন আগে যোগ দিয়েছেন, সেই দলের সভাপতির বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিতেও কসুর করেননি তিনি। রাজ্য সভাপতির লাগামহীন মন্তব্য (শোভন-বৈশাখী ডাল-ভাতের মতো) যেমন তাঁর পছন্দ নয়, তেমনি অপছন্দ বৈঠকে না ডেকে কেন আসেননি প্রশ্ন তোলা।

গোলপার্কে শোভনের বিলাসবহুল ফ্ল্যাটে বুধবার রাত আটটা নাগাদ বৈঠক করতে বসেন অরবিন্দ। শুরুতেই শোভন মঙ্গলবারের কর্মশালা প্রসঙ্গটি তুলে বলেন, তাঁকে আমন্ত্রণই জানানো হয়নি। অথচ দলের নেতারা বলে বেড়াচ্ছেন, তাঁকে ডাকা হয়েছিল। এটা কী ধরনের কথা। এটা শোভন চট্টোপাধ্যায়ের সম্মানের সঙ্গে যায় না। দলের নেতারা যদি সম্মান দিতে না পারেন, তাহলে রাজনীতি করা দুরূহ হয়ে যাবে। তাছাড়া তাঁকে কেন কর্মশালায় ডাকা হল না, সেটাও জানতে চান।

দীর্ঘ কথাবার্তায় বান্ধবী বৈশাখীর প্রসঙ্গও ওঠে। তাঁকে সংগঠনের কোন কাজে ব্যবহার করলে সুবিধা সে নিয়েও কথা হয়। সব মিলিয়ে বিজেপিতে যোগ দেওয়ার দিন থেকে শুরু করে এই মাত্র এক মাস সময়ে তাঁর যে যথেষ্টি মোহভঙ্গ হয়েছে, তা ঠারে ঠারে বুঝিয়ে দিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...