Thursday, June 11, 2026

ফের দেবশ্রীর বোকামি, দিলীপের বাড়ির সামনে দীর্ঘ অপেক্ষা করে ফিরে গেলেন

Date:

Share post:

গোপনে অভিনেত্রী-বিধায়ক দেবশ্রী রায় বুধবার রাতে সল্টলেকে। উদ্দেশ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে মুখোমুখি বসে কথা বলা। কিন্তু অভিনেত্রীর অপরিনত সিদ্ধান্তের কারনে ভেস্তে গেল গোপন আলোচনা। দিল্লির মতো খালি হাতেই আবার ফিরতে হল দেবশ্রীকে।

কিন্তু কেন দিলীপের বাড়িতে দেবশ্রী? দেবশ্রীর ঘনিষ্ঠ মহল বলেছে, একবার বিজেপির দিল্লির কেন্দ্রীয় অফিসে যাওয়ার পরে আর পুরনো দলে ফেরার জায়গা থাকে না। তাছাড়া, যেভাবে শোভন-বৈশাখী তাঁর বিজেপি যোগে বাধ সেধেছে, এখন তাঁর কাছে চ্যালেঞ্জ হয়ে গিয়েছে বিজেপিতে যোগ দিয়ে পালটা জবাব দেওয়া। দিলীপবাবু এ ব্যাপারে যে খুশি তা নয়। তবে দিল্লির নেতাদের নির্দেশ পালন করতে তিনি বাধ্য হচ্ছেন।

বিজেপি সূত্রে খবর, আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে ফোনে কথা বলে রাত দশটায় দেবশ্রী চলে আসেন ডিএল ২০৯, সল্টলেকের বাড়িতে। কালো কাচে ঢাকা গাড়িতে বসেই দিলীপবাবুর জন্য অপেক্ষা করতে থাকেন দেবশ্রী। গাড়িতে স্টার্ট দেওয়া ছিল। চলছিল এসি। দিলীপবাবু তখন নিউটাউনে একটি অনুষ্ঠানে ছিলেন। অন্যদিকে অভিনেত্রীর গাড়ি দেখে দিলীপবাবুর বাড়ির কাছে সাংবাদিকদের ভিড় জমতে থাকে। প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করার পর অবস্থা বেগতিক দেখে গাড়ি নিয়ে দিলীপবাবুর বাড়ির সামনে না দাঁড়িয়ে দেবশ্রী কয়েকটি গলি পেরিয়ে সাংসদের অপেক্ষা করতে থাকেন। কিন্তু বাড়ির সামনের পরিস্থতি ফেরার আগেই আঁচ পেয়ে দিলীপবাবু দেবশ্রীকে বলে দেন, আজ নয়, অন্যদিন আবার বৈঠক করবেন। এভাবে হয় না। বৈঠক নিয়ে কোনও খবর হোক চান না। ফিরে যান। রাত এগারোটা কুড়ি নাগাদ বাড়ি ফিরে দিলীপবাবু অবশ্য আকাশ থেকে পড়ার ভঙ্গিতে বলেন, দেবশ্রী এসেছিলেন? দেখুন, আমি তো আপনাদের সঙ্গেই ছিলাম। আমি কিছু জানি না।

Related articles

প্রয়োজন নেই কোনও সাবস্ক্রিপশনের! ভারতে বিনামূল্যেই দেখা যাবে বিশ্বকাপ

প্রতীক্ষার অবসান। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Fifa Football WC) । প্রথম ম্যাচে অন্যতম আয়োজক...

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...