Wednesday, June 24, 2026

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজেও অনিশ্চিত ধোনি, বোর্ডের আস্থা পন্থের ওপরেই

Date:

Share post:

বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট থেকে দু’মাসের বিরতি নিয়ে সেনাবাহিনীর প্রশিক্ষণ নিয়েছেন। তাঁর ঠিকানা ছিল জম্মু-কাশ্মীর। যদিও অবসর জল্পনাকে বরাবরই এড়িয়ে গিয়েছেন তিনি। এখন সেনা জীবন থেকে ফিরে এসেছেন। তবে ফিরে এলেও এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজেও অনিশ্চিত ধোনি। প্রোটিয়াদের বিরুদ্ধে উইকেটরক্ষক হিসেবে এবারও ঋষভ পন্থের ওপর আস্থা রাখতে চাইছে বিসিসিআই। এমনটাই সূত্রের খবর।

টি-20 বিশ্বকাপের আগে মোট 22টি ম্যাচ খেলবে কোহলি ব্রিগেড। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখেই তরুণ শক্তিদের তুলে আনতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই অভিজ্ঞ ধোনির থেকে তারুণ্যে ভরা পন্থকেই বেশি গুরুত্ব দিতে চাইছে বোর্ড। এমনকি এর পাশাপাশি সঞ্জু স্যামসন ও ইশান কিশাণের নামও উঠে আসছে। ভবিষ্যতের জন্য তিনজন উইকেটকিপারকে প্রস্তুত রাখতে চাইছে বিসিসিআই। তাই আপাতত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত ভারতের প্রাক্তন অধিনায়ক।

প্রসঙ্গত, আগামী 4 সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের দল ঘোষণা হতে পারে। প্রথম ম্যাচ 15 সেপ্টেম্বর ধরমশালায়। দ্বিতীয় ম্যাচ 18 সেপ্টেম্বর মোহালিতে ও তৃতীয় ম্যাচ 22 সেপ্টেম্বর বেঙ্গালুরুতে। এখন সত্যিই ভারতীয় স্কোয়াডে ধোনিরম ব্রাত্য থাকেন কিনা, সেটাই দেখার।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...