Friday, June 12, 2026

ঘোর অস্বস্তিতে পাক প্রধানমন্ত্রী, দফতর বিদ্যুৎহীন হয়ে পড়ার আশঙ্কা

Date:

Share post:

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় নান ট্রোলের শিকার হচ্ছেন । এবার তিনি সমস্যায় পড়েছেন তাঁর মন্ত্রী দফতর নিয়ে । 28 আগস্ট ইসলামাবাদ ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি একটি নোটিশ জারি করেছে। নোটিশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরের 41 লক্ষ টাকারও বেশি বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে।

আরও পড়ুন-সমুদ্রপথে ঢুকতে পারে পাকিস্তানি জঙ্গিরা, গুজরাতে জারি চূড়ান্ত সতর্কতা

বিদ্যুৎ সরবরাহ সংস্থার দাবি,  একাধিকবার নোটিশ পাঠানো হলেও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিদ্যুতের বকেয়া টাকা মেটানো হয়নি। বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিক বলেছেন, ‘ফের নোটিশ পাঠানো হয়েছে। এবার বকেয়া না মেটালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।’ এই মুহূর্তে পাকিস্তানের আর্থিক অবস্থা খুব খারপ।

বেশ কিছুদিন আগে পাক সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে হয়েছে, কোনও সরকারি বৈঠকে এবার থেকে চা–বিস্কুট দেওয়া হবে না। নতুন গাড়ি কিংবা বিলাসবহুল পণ্য  ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলিতে এবার থেকে শুধু একটি সংবাদপত্রই রাখা হবে। টেলিফোন, বিদ্যুৎ, গ্যাসের ব্যবহার কমানোরও নির্দেশ দেওয়া হয়েছে সরকারি আধিকারিক ও মন্ত্রীদের।

আরও পড়ুন-মেক্সিকোর পানশালায় বন্দুকবাজের হামলা, নিহত কমপক্ষে 26

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...