Monday, June 15, 2026

মেক্সিকোর পানশালায় বন্দুকবাজের হামলা, নিহত কমপক্ষে 26

Date:

Share post:

মেক্সিকোর একটি পানশালায় বন্দুকবাজদের গুলিতে অন্তত 26 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 9জন মহিলা ও 17 জন পুরুষ। এতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত 13 জন।

মেক্সিকোর বন্দর নগর ভেরাক্রুজের ক্যাবলো ব্লাঙ্কো নামে পানশালায় এই ঘটনা ঘটে। হামলার সময় পানশালায় ব্যাপক গুলি চলে ও বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

বেশ কয়েকজন বন্দুকধারী ওই পানশালায় ঢুকে হত্যালীলা চালায়। ওই পানশালার ভেতরে মরিচের গুঁড়া ছোড়ার (পিপার স্প্রে) পর ককটেল নিক্ষেপ করা হয়েছে।

ভেরাক্রুজের গভর্নর বলেন, হামলাকারীরা পুলিশের নজরে রয়েছে। তাদের শাস্তি দেওয়া হবে।

হামলার পর পানশালার পাশে ছেলেকে খুঁজতে দাঁড়িয়ে ছিলেন এক মহিলা। আশপাশে আরও অনেকে ছিলেন। ওই মহিলা বলেন, তাঁর ছেলে ওই পানশালায় সাফাই কর্মী হিসেবে কাজ করতো। হামলার পর তিনি স্থানীয় হাসপাতালে খুঁজেও ছেলের সন্ধান পাননি। তিনি বলেন, ‘আমি শুধু জানতে চাই ছেলে আমার ভালো আছে।’

উল্লেখ্য, গত বছর মেক্সিকোতে সন্দেহভাজন মাদক কারবারিদের হাতে নিহত ব্যক্তিদের গণকবর পাওয়া গেছে। যেখানে 166 জনের মাথার খুলি পাওয়া গেছে। এ ছাড়া 2017 সালে হামলায় নিহত 250 জনের অন্য একটি গণকবরের সন্ধান মেলে।

আরও পড়ুন-তেলেঙ্গানা এক্সপ্রেসে আগুন!

 

Related articles

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...

বিজেপিতে টানতে ‘টোপ ও ভয়’, নজর রাখছেন খোদ শাহ! বিস্ফোরক কীর্তি আজাদ 

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভূপেন্দ্র যাদব...

সিআইডি-র পর ইডি: সোমে নিয়োগ মামলায় অভিষেককে তলব

বিজেপি রাজ্যের ক্ষমতায় এসে ক্ষমতার প্রদর্শন করছে বলে দাবি করেছিলেন তৃণমূল ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অন্যতম...

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...