Monday, April 6, 2026

হাইকোর্টে চাপ বাড়ল রাজীব কুমারের! রক্ষাকবচ আর মাত্র একদিন

Date:

Share post:

সারদা চিটফান্ড মামলায় হাইকোর্টে চাপ বাড়ল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের। বৃহস্পতিবার রাজীব কুমারের গ্রেফতারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ সোমবার পর্যন্ত বৃদ্ধি করার আর্জি জানান তাঁর আইনজীবী মিলন মুখোপাধ্যায়। তবে তা নাকচ করে দেন বিচারপতি মধুমিতা মিত্র। তিনি বলেন, “বহুদিন ধরে এই মামলা চলছে। এবার এই মামলার শেষ হওয়া প্রয়োজন।” বিচারপতি অবশ্য আগামিকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত বাড়ানো হয়েছে রাজীব কুমারের গ্রেফতারির ওপর স্থগিতাদেশ।

জানা গিয়েছে, এরই মধ্যে আবার সিবিআই ডেকে পাঠিয়েছে রাজীব কুমারকে। তিনি সিআইডি আধিকারিকদের মারফৎ নাকি জানিয়েছেন, এখন যেতে পারবেন না। কিন্তু সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সাফ জানিয়ে দিয়েছে, হাজিরা দিতেই হবে রাজীব কুমারকে।

তবে আইন মহলের একাংশের ধারণা, আগামীকাল অর্থাৎ শুক্রবার হাইকোর্টে রাজীব কুমারের আইনজীবীর সওয়াল শেষ হবে। কিন্তু শুনানিতে সিবিআই-এর আইনজীবীর সওয়াল যদি শেষ না হয়, সেক্ষেত্রে বিচারপতি রাজীব কুমারের রক্ষাকবচ আরও কিছু দিন বাড়িয়ে দিতে পারেন।

আরও পড়ুন-ফের রাজ্য সফরে আসছেন মোহন ভাগবত

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...