Wednesday, June 10, 2026

ভারতকে চমকাতে মধ্যরাতে ‘গজনভি’ মিশাইল উৎক্ষেপণ পাকিস্তানের

Date:

Share post:

জম্মু-কাশ্মীরের 370 ধারা বিলোপ এবং ভারত-পাক সম্পর্কের তীব্র টানাটানি ও উত্তেজনার মধ্যেই নিজেদের শক্তি প্রদর্শন করতে ব্যালিস্টিক মিসাইল ‘গজনাভি’-র পরীক্ষামূলক উৎক্ষেপণ করল পাকিস্তান। গতকাল, বুধবার গভীর রাতে একটি ট্রেনিং ক্যাম্প থেকে ভূমি-থেকে-ভূমি এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে পাক সেনাবাহিনী।

আরও পড়ুন-মোবাইল পরিষেবা চালু 5 জেলায়, ধীরে ধীরে ছন্দে ফিরছে কাশ্মীর

এই ক্ষেপণাস্ত্র সফল ভাবে উৎক্ষেপণের জন্যে পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও রাষ্ট্রপতি আরিফ আলভি দেশের সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের ডিরেক্টর জেনারেল জেন আসিফ গফফুর জানিয়েছেন, এই পাক ক্ষেপণাস্ত্রটি 290 কিমি দূরে পর্যন্ত আঘাত হানতে সক্ষম।

পাকিস্তানের দাবি অনুসারে, ‘গজনভি’ক্ষেপনাস্ত্রের বিশেষত্ব হল এটি বিভিন্ন ধরণের অস্ত্র বহন করতে পারে। স্বল্পপাল্লার ওই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের সেনাবাহিনীকে বাড়তি শক্তি যোগবে বলে দাবি ইসলামাবাদের।

তবে এই প্রথম নয়, এর আগে 1995 সালে প্রথমবার এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছিল পাক সেনাবাহিনী।

আরও পড়ুন-সমুদ্রপথে ঢুকতে পারে পাকিস্তানি জঙ্গিরা, গুজরাতে জারি চূড়ান্ত সতর্কতা

 

Related articles

“এই মুহূর্তে আমার সমস্ত মনোযোগ…”: জেলমুক্তির পরে প্রথম পোস্টে কাকে স্মরণ অর্পিতার!

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২ বছর ৪ মাস জেলে কাটিয়ে ২০২৪-এর নভেম্বরে মুক্তি পান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের...

আফগান-পাক সীমান্তে বিমান হানায় ১১ জন শিশু-সহ মৃত ২৬

ফের আফগান-পাক (Afganistan-Pakistan Conflict) সীমান্তে ভয়াবহ বিমানহানা চালাল পাকিস্তানের বায়ুসেনা। ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। মঙ্গলবার রাত থেকেই...

দিল্লিতে কংগ্রেস-তৃণমূলের কাছাকাছি আসা: বহিষ্কৃত ঋতব্রতকে জবাব কুণালের

কেন্দ্রে নতুন করে কংগ্রেস ও তৃণমূলের জোট জল্পনা। দুই দলের দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরপর দুই দিন ধরে...

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...