Monday, June 22, 2026

এবার ইংরেজবাজার পুরসভায় ডামাডোল! চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কাউন্সিলরদের

Date:

Share post:

মালদা জেলার ইংরেজবাজার পুরসভায় ডামাডোল। তৃণমূল কংগ্রেস পরিচালিত ইংরেজবাজার পুরসভায় এবার অনাস্থা প্রস্তাব আনলেন দলের কাউন্সিলররাই। পুরপ্রধান নীহাররঞ্জন ঘোষের বিরুদ্ধে দলের 15 জন কাউন্সিলর এই অনাস্থা প্রস্তাব এনেছেন বলে জানা গিয়েছে।

ইংরেজবাজার পুরসভার মোট 29টি ওয়ার্ড। যার মধ্যে তৃণমূলের দখলে 24টি। এই 24 জনের মধ্যে থেকেই 15 জন কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন। সূত্রের খবর, ইতিমধ্যেই অনাস্থা প্রস্তাব পৌঁছে গিয়েছে জেলাশাসক, মহকুমাশাসক ও চেয়ারম্যানের কাছে।

আরও পড়ুন-ভোরের আলো ফোটার আগে ভেঙে পড়ল মন্দিরের একাংশ, তারপর?

উল্লেখ্য, আগে এই পুরসভার চেয়ারম্যান ছিলেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। বছর দুয়েক আগে তাঁকেই সরিয়ে চেয়ারম্যান হন নীহাররঞ্জন ঘোষ। সেবার নীহারপন্থিরাই কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন। এবার কৃষ্ণেন্দুপন্থীরা অনাস্থা আনলেন নীহাররঞ্জন ঘোষের বিরুদ্ধে। উল্লেখ্য, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই মাসখানেক আগে নীহাররঞ্জন ঘোষের সঙ্গে প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর হাতাহাতি পর্যন্ত হয়ে গিয়েছিল।

এই প্রসঙ্গে চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ জানিয়েছেন, তিনি কলকাতায় আছেন। তবে বিষয়টি শুনেছেন। এমন সিদ্ধান্ত নেওয়ার আগে কাউন্সিলররা তাঁর সঙ্গে আলোচনা করতে পারতেন। কোথায় অসুবিধা তা জানাতে পারতেন। এটা দল চিন্তা করবে। দল যা বলবে। তিনি দলের নির্দেশ মাথা পেতে গ্রহণ করবেন।

আরও পড়ুন-সাত সকালে বিকট আওয়াজ! বিস্ফোরণে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো তৃণমূল নেতার বাড়ি

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...