Monday, June 15, 2026

সাত সকালে বিকট আওয়াজ! বিস্ফোরণে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো তৃণমূল নেতার বাড়ি

Date:

Share post:

সাতসকালে বীরভূমে ভয়ঙ্কর বিস্ফোরণে তৃণমূল নেতার গোটা বাড়ি ভেঙে পড়ল। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, যদিও ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

বীরভূমের সাহাপুরের সদাইপুর থানা এলাকার রেঙুনিয়া গ্রামের বুথ সভাপতি সেখ বদরুজার বাড়িতে বৃহস্পতিবার সকালে বিশাল বিস্ফোরণটি ঘটে। এই বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা।

জানা গিয়েছে, তৃনমূল নেতা বদরুজার মেয়ে হাইতুনেশা খাতুন সাহাপুর পঞ্চায়েতের প্রধান। এদিন সকালে হঠাৎ বিস্ফোরণে ভেঙে পরে গোটা একটি পাকা বাড়ি। বাড়ির ভেতরে মজুত বোমা থেকেই এই বিস্ফোরন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

তবে মজুত বোমা থেকেই এমন ঘটনা, নাকি বাইরে থেকে বোমা মেরে কেউ এই বিস্ফোরণ ঘটিয়েছে- তা খতিয়ে দেখছে সদাইপুর থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন-ফের অগ্নিকাণ্ড কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাবে

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...