Saturday, April 11, 2026

বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের উপর হামলা

Date:

Share post:

বিধানসভা যাওয়ার পথে আক্রান্ত হলেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস। গোপালনগর ঘোষ পাড়ায় এক ব্যক্তি তাঁর গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। তিনি কেন বিজেপিতে যোগ দিয়েছেন এই প্রশ্ন তুলে নাকি তাঁকে হেনস্তাও করা হয়। বিধায়ককে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। বনগাঁ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

বিশ্বজিৎবাবু জানান, তাঁর বুকে ও মাথায় আঘাত লেগেছে। ওই ব্যক্তির বিরুদ্ধে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। লোকসভা ভোটের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিশ্বজিৎ দাস। তাঁর অভিযোগ, সেই রাগ থেকেই পরিকল্পনা করে এই হামলা।

আরও পড়ুন – শোভন, মুকুলের সৌজন্যেই আজ নারদের কাদা বিজেপির গায়ে, তবু যে প্রশ্নগুলো উঠবেই

Related articles

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...