Sunday, April 12, 2026

হাত কেটে বোতলে রক্ত ভরে বান্ধবীকে “শেষ উপহার” ব্যর্থ প্রেমিকের

Date:

Share post:

প্রেমে ব্যর্থ। পরিণামে আত্মহত্যা। এই ঘটনা দেশদুনিয়ায় এখন রোজনামচা। কিন্তু এবার যা ঘটল তা এককথায় নজিরবিহীন। ভালোবাসায় প্রত্যাখ্যান হয়ে হাতের কবজি কেটে ফেলল এক যুবক। শুধু তাই নয়, সেই রক্ত একটি মদের বোতলে ভরে ‘‌শেষ উপহার’‌পাঠাল বান্ধবীকে। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের নাঙ্গানাল্লুর এলাকায়। আত্মঘাতী যুবকের নাম কুমারেশ পান্ডিয়ান। রঙের কাজ করত সে। বান্ধবী কথা বলা বন্ধ করে দিতেই এই পদক্ষেপ নেয় কুমারেশ।

আরও পড়ুন-আপনি কি উপযুক্ত জীবনসঙ্গী খুঁজছেন? তাহলে এই ট্রেনে চড়লেই পাবেন মনের মানুষ!

শঙ্করনগর পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, কয়েকবছর ধরে এক তরুণীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল যুবকটির। কিন্তু কয়েক সপ্তাহ আগে যুবকটির সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করে তরুণীটি। সোশ্যাল মিডিয়াতেও যুবককে ব্লক করে দেয় ওই তরুণী। তরুণীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সফল হয়নি সে। শেষমেশ হতাশা থেকেই এই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে।

আরও পড়ুন-ধসে পড়লো নির্মীয়মান বাড়ির দেওয়াল, তারপর যা ঘটলো

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...