Friday, June 12, 2026

আপনি কি উপযুক্ত জীবনসঙ্গী খুঁজছেন? তাহলে এই ট্রেনে চড়লেই পাবেন মনের মানুষ!

Date:

Share post:

প্রযুক্তি এবং অভিনব ভাবনা-চিন্তায় চীন বিশ্বের যেকোনো দেশকে টেক্কা দেবে এটা নতুন কিছু নয়। তবে এবার তারা যেটা করতে চলেছে, তা এক কথায় নজিরবিহীন। এবার অভিনব ট্রেন বের করেছে চীন। এতটুকু পড়ে আপনার মনে হতেই পারে, এটা চীনের কাছে আবার নতুন কী!

আসলে এই ট্রেনের নাম ‘‌ভালবাসার ট্রেন’‌। এই ট্রেনেই মিলছে জীবনসঙ্গী। অবাক হচ্ছেন। হ্যাঁ, এটাই সত্যি। দেশের অন্তত 200 মিলিয়ন অবিবাহিত তরুণ–তরুণীর জন্য এই বিশেষ ট্রেন যাত্রা শুরু করেছে চীন।

গত সপ্তাহেই 1000-এর উপর তরুণ–তরুণী এই ট্রেনে ভালবাসার সফর করেছেন। ট্রেনটির নাম দেওয়া হয়েছে ‘‌ওয়াই 999 ভালবাসার পিছনে ছুটছে ট্রেন।’‌ জানা গেছে, তিন বছর আগেই এই ট্রেনটির উদ্বোধন হয়েছিল। বছরে একবারই এই ট্রেনটি চলাচল করে। এটা তৃতীয়বার।

ইতিমধ্যেই চীনের 3000-এর উপর তরুণ–তরুণী এই ট্রেনে সফর করেছেন। যাদের মধ্যে অন্তত 10 জন জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন। বিয়েও করে ফেলেছেন।

এই উদ্যোগটি নিয়েছে চেংডু রেল কর্তৃপক্ষ। আয়োজকদের তরফে ট্রেনের মধ্যে নানারকম খেলার ব্যবস্থা রাখা হয়েছে। খাওয়া–দাওয়ার জন্য রয়েছে ট্রেনের মধ্যে বড় হলঘর। যার মাধ্যমে তরুণ–তরুণীরা সহজেই পরস্পরের সঙ্গে মিশতে পারেন।

ভালবাসার ট্রেনের এক মহিলা যাত্রী ইয়াং হুয়ান বলেছেন, ‘‌ট্রেন সফরে ভালবাসার মানুষকে খুঁজে পেয়েছি। দু’‌জনের মধ্যে মনের মিল খুঁজে পাচ্ছি। ট্রেনে একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। দু’‌জনের সান্নিধ্য উপভোগ করেছি।’‌

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...