Saturday, March 28, 2026

হাইকোর্ট সোমবার পর্যন্ত রক্ষাকবচ বাড়ালো রাজীবের

Date:

Share post:

সারদা চিটফান্ড মামলায় হাইকোর্টে আরও কয়েকদিন রক্ষাকবচ পেলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। সোমবার পর্যন্ত তাঁর গ্রেফতারির উপর স্থগিতাদেশ দিলো আদালত। ওইদিনই সিবিআই-এর পক্ষ থেকে শুরু করা হবে সওয়াল।

এর আগে বৃহস্পতিবার রাজীব কুমারের গ্রেফতারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ সোমবার পর্যন্ত বৃদ্ধি করার আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবী মিলন মুখোপাধ্যায়। তবে তা নাকচ করে দিয়েছিলেন বিচারপতি মধুমিতা মিত্র। তিনি বলেছিলেন, “বহুদিন ধরে এই মামলা চলছে। এবার এই মামলার শেষ হওয়া প্রয়োজন।” বিচারপতি অবশ্য আজ, শুক্রবার পর্যন্ত রাজীব কুমারের গ্রেফতারির ওপর স্থগিতাদেশ দিয়েছিল। এদিন ফের এই মামলার শুনানি হয় এবং সেখানে রাজীবের রক্ষাকবচ সোমবার পর্যন্ত বাড়ান বিচারপতি।

Related articles

তৃণমূলের অভিযোগ! চাপে পড়ে বিজেপি নেত্রীর স্বামীকে পুলিশ পর্যবেক্ষক থেকে সরাল কমিশন, বদল আরও ৫ জন

মালদহে পুলিশ পর্যবেক্ষক হিসাবে বিহারের বিজেপি (BJP) নেত্রীর স্বামীকে নিয়োগ করা হয়েছিল। এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল শাসকদল...

বিজেপি করেছে: রঘুনাথগঞ্জের অশান্তিতে সরাসরি আক্রমণ মমতার

শান্তিপূর্ণ রামনবমী পালন ভেস্তে দেওয়ার বহু চক্রান্ত বিভিন্নভাবে রাজ্যে হয়েছে। তবে মুর্শিদাবাদে স্পষ্ট হয়ে গিয়েছে কীভাবে চক্রান্ত করে...

ঝড়বৃষ্টিতে সামান্য কমলো তাপমাত্রা, শনিতেও দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস!

কোথাও বাড়ির চালে গাছ পড়ে আহত একাধিক, কোথাও আবার গাছের ডাল ভেঙে বন্ধ রাস্তা -শুক্রবার মধ্যরাতের ঝড় বৃষ্টির...

বিমানে ভিআইপিদের উপস্থিতিতে মানতে হবে কড়া নিয়ম, নির্দেশ ডিজিসিএ-র

বিমানে বা কপ্টারে কোনও ভিআইপি থাকলে সেই ভিআইপি বা তাঁর সঙ্গীদের চাপের মুখে পাইলট কোনরকম সিদ্ধান্ত নিতে পারেন...