Sunday, April 12, 2026

মুম্বইতে ফিরোজ খান-ফারদিন খানের বাড়িতে থাকতেন রানু! কী করতেন তিনি?

Date:

Share post:

“এক প্যায়ার কা নগমা হ্যায়…”, রানাঘাট স্টেশনে লতা মঙ্গেশকরের এই গানটি গেয়েই ভাইরাল হয়ে যান ভবঘুরে বছর পঞ্চাশের রানু মন্ডল। এরপর রানাঘাট থেকে সোজা মুম্বইতে পাড়ি দেন রানু। প্রথমে জনপ্রিয় একটি টেলিভিশন শোয়ে হাজির হন তিনি। এরপর সেখান থেকে সোজা হিমেশ রেশমিয়ার স্টুডিয়োতে হাজির হন। বাকিটা ইতিহাস। যা এখন আমরা সবাই জানি।

কিন্তু রানু এর আগে কি করতেন জানেন? তার আরও একটি পরিচয় এবার সামনে এলো। সম্প্রতি, একটি সাক্ষাতকার রানুদেবী জানান, এর আগে বলিউডের জনপ্রিয় পরিচালক, অভিনেতা ফিরোজ খানের বাড়িতে পরিচারিকার কাজ করতেন রানু। ফিরোজ খান তাঁর ছেলে ফারদিন খান এবং ভাই সঞ্জয় খানের দেখভালের কাজ করতেন রানু মণ্ডল। তাঁদের ঘর পরিষ্কার থেকে শুরু করে তাঁদের সময় মতো খাবার দেওয়া, রান্না করা, সব কাজই করতে রানু মণ্ডল।

রানুদেবীর নতুন এই পরিচয় জেনে অনেকেই বিস্মিত!

আরও পড়ুন – এবার রানুকে নকল করে নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার প্রতিযোগিতা শুরু

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...