Monday, April 13, 2026

সোমবার পর্যন্ত ফের CBI হেফাজতে চিদম্বরম

Date:

Share post:

INX মিডিয়া মামলায় আগামী সোমবার পর্যন্ত প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে CBI হেফাজতেই পাঠালো আদালত।
শুক্রবার এই নির্দেশ দিয়েছে দিল্লির বিশেষ আদালত। এর আগে, গত সোমবার, চিদম্বরমের হেফাজতের মেয়াদ 4 দিন বাড়িয়েছিল আদালত। এদিনই তাঁর 4 দিনের হেফাজতের মেয়াদ শেষ হয়। এদিন CBI।

ফের 5 দিনের হেফাজতের আর্জি জানায় আদালতে। তবে 5 দিনের পরিবর্তে 3 দিনের হেফাজত মঞ্জুর করেন বিশেষ বিচারক অজয়কুমার কুহার। INX মিডিয়া মামলায় বিদেশি বিনিয়োগে অসঙ্গতির অভিযোগে গত 21 অগস্ট গ্রেফতার হন চিদম্বরম। সেই থেকে গত আট দিন ধরে কেন্দ্রীয় গোয়েন্দাদের হেফাজতেই রয়েছেন তিনি। লাগাতার জিজ্ঞাসাবাদও করা হয়েছে তাঁকে। কিন্তু বেশ কিছু নথিপত্র সম্পর্কে আরও জেরা বাকি বলে এ দিন আদালতে জানান অ্যাডিশনাল সলিসিটর জেনারেল কেএম নটরাজ।

আরও পড়ুন – জামিন চান না, উল্টে আরও দু’দিন CBI হেফাজতে থাকতে চান চিদম্বরম

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...