Saturday, January 17, 2026

রাতের অন্ধকারে এই স্কুলে লুটপাট, খোয়া গেল নগদ প্রায় 1.25 লক্ষ টাকা

Date:

Share post:

উলুবেড়িয়ার রাজাপুর থানার কামিনা উচ্চ বিদ্যালয়ের আলমারি ভেঙে নগদ প্রায় 1.25 লক্ষ টাকা চুরি গেল। শুক্রবার সকালে স্কুল খোলার সময় চুরির বিষয়টি নজরে আসে।

শিক্ষকদের দাবি, দুষ্কৃতীরা স্কুলের একতলায় থাকা অফিস, প্রধান শিক্ষকের ঘর ও স্টাফ রুমের দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে পাঁচটি আলমারি, লকার ভেঙে নগদ টাকা, অত্যন্ত প্রয়োজনীয় নথি ও কাগজপত্র নিয়ে চম্পট দিয়েছে। তদন্তে নেমেছে রাজাপুর থানার পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা রাতের অন্ধকারেই এই চুরি ও লুটপাটের ঘটনা ঘটেছে। তদন্তকারীরা খতিয়ে দেখছে, এই ঘটনার সঙ্গে স্কুলেরই কোনও ব্যক্তি জড়িত আছে কিনা।

আরও পড়ুন-চুরি খোদ পুলিশের বাড়িতে! গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীর

spot_img

Related articles

অগ্নিগর্ভ ইরানের আসল পরিস্থিতি কী? ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ভারতীয়রা

বিক্ষোভ শুরুর পর ইরান থেকে প্রথম বার ভারতীয়দের নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করল মাহান এয়ার ফ্লাইট W5-071। তারমধ্যে...

জ্যোতি বসুর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার রাজনীতি বরাবর সৌজন্য শিখিয়েছে গোটা দেশকে। আজও তার ব্যতিক্রম হয় না। রাজনৈতিক ময়দানে একে অন্যের বিপক্ষে দাঁড়ালেও...

গোয়ায় খুন একই নাম-বয়সের ২ রাশিয়ান যুবতী! জালে অভিযুক্ত রুশ নাগরিক

একই নাম ও বয়সের দুই রুশ যুবতী খুন গোয়ায় (Goa)। আর সেই ঘটনায় অভিযুক্তও রুশ নাগরিক (Russian Citizen)।...

বিজেপির লেটারহেডেই ভোটার তালিকায় নাম তোলা যাচ্ছে! সত্যতা যাচাইয়ের দাবি কুণালের

ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে যথেচ্ছ ফর্ম-৭ জমা দিচ্ছে বিজেপির স্থানীয় নেতারা। নির্বাচন কমিশন বিরোধী দলনেতার এক...