Friday, April 10, 2026

পলিটিক্যাল টুরিজিম: দিলীপ- দেবশ্রী যোগাযোগ নিয়ে কটাক্ষ শোভনের!

Date:

Share post:

নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দফতর থেকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বাড়ি, সর্বত্র অভিনেত্রী তথা এখনও খাতায়-কলমে তৃণমূলের রায়দীঘির দু’বারের বিধায়ক দেবশ্রী রায়ের উপস্থিতিকে কটাক্ষ করলেন তাঁর প্রাক্তন বন্ধু তথা সদ্য বিজেপিতে যোগ দেওয়া কলকাতার প্রাক্তন মেয়র তথা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়৷ তিনি বললেন, দেবশ্রী রায় ‘পলিটিক্যাল টুরিজিম’ করছেন৷

উল্লেখ্য, এরাজ্যে বিজেপির পর্যবেক্ষক অরবিন্দ মেনন-সহ দুই নেতা শোভন চট্টোপাধ্যায়ের বাসভবনে যান। সেখানে তাঁরা বেশ কিছুক্ষণ বৈঠক করেন। আবার ঠিক একই সময়ে সল্টলেকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে হঠাৎ হাজির হন দেবশ্রী রায়। মোটামুটি যা সিদ্ধান্ত, তাতে দেবশ্রী রায়কে দলে নিতে আপত্তি নেই দিলীপবাবুদের।

রাজ্য বিজেপি সভাপতির সাফ কথা, অনেকেই অন্য দল থেকে বিজেপিতে আসছেন, সেক্ষেত্রে দেবশ্রী রায় এলে সমস্যা কোথায়? আর কাকে দলে নেওয়া হবে, না নেওয়া হবে সেটা পার্টি ঠিক করবে। কোনও ব্যক্তিগত মতামত এখানে শিরোধার্য হবে না।

এদিকে, দিলীপ ঘোষের বাড়িতে দেবশ্রী রায়ের যাওয়া নিয়ে শোভন চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘দেবশ্রী রায়কে নিয়ে আপত্তির কথা গত 14 তারিখই যথাস্থানে জানিয়ে দিয়েছিলাম৷ দিলীপ ঘোষের বাড়িতে কেন গিয়েছিলেন সেটা তিনিই ব্যাখা করতে পারবেন৷ পলিটিক্যাল টুরিজিম যদি কেউ করে সেটা নিজের ইচ্ছেতেই করছে৷ কেন ঘুরে বেড়াচ্ছেন, সেটা উনি ভাল বলতে পারবেন৷’

Related articles

আজ থেকে কমবে ঝড়-বৃষ্টি, শনি থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা!

বৃষ্টি দুর্যোগ কাটিয়ে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতার পারদ। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সর্বত্রই পরিষ্কার আকাশ। আলিপুর...

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

নির্বাচনে হার নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা খেলায় বিজেপি। ভোটমুখী বঙ্গে কলকাতা শহর রাজ্যের...

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...

আজ স্বরূপনগর-বসিরহাট-বারাসাতের মমতার জনসভা, পদযাত্রা কর্মসূচি মেদিনীপুরে

বাংলার প্রথম দফার নির্বাচন (First phase election ) শুরু হতে দুসপ্তাহেরও কম সময় বাকি। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে...